জন্ম ও ছাত্র জীবন ৫৫ মা'কুলাত বিশারদ শিক্ষক মাওলানা আবদুল ওহীদ সম্ভলীর নিকট এবং অবশিষ্ট কিতাবসমূহের অধিকাংশই উক্ত মাদ্রাসার নাযিম মাওলানা আবদুল লতীফ সাহেবের কাছেই তিনি পড়েছিলেন। শিক্ষা সমাপন শায়খ তাঁর শিক্ষাজীবনের শেষ কিতাবগুলো স্বয়ং তাঁর পিতা মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেবের কাছে খতম করেন। মাওলানার শিক্ষাদানের পদ্ধতি ছিল তাঁর একান্তই নিজস্ব। এখানে উত্তাদের তাক্রীর করার এবং সকল সমস্যা নিজেই সমাধান করে দেয়ার বিধান ছিল না যেমনটি রয়েছে বর্তমান জামানার বড় বড় মাদ্রাসাগুলোতে সাধারণভাবে । এগুলোতে উস্তাদ বিশদভাবে তাকরীর বা ভাষণের মাধ্যমে শিক্ষাদান করে থাকেন। কঠিন কঠিন শব্দের বা জটিল বাক্যের অর্থ উদ্ধার সমস্যা সমাধানের সকল দায়দায়িতৃ বর্তায় উস্তাদের উপর। শিক্ষার্থগণ নিছক শ্রোতা ও দর্শকরূপে বিরাজমান থাকেন। মাওলানার ওখানে ছিল তার সম্পূর্ণ বিপরীত। কিতাব পড়ে মর্ম উদ্ধার করে সাজিয়ে গুছিয়ে তৈরী হয়ে আসা ছিল শিক্ষার্থীদের কাজ। একান্তই কোথাও যদি শিক্ষার্থী অপারগ হয়ে যান হাশিয়া৫ ব্যাখ্যা পড়েও কিছু বুঝে উঠতে সমর্থ না হন তবেই কেবল উস্তাদ তাকে সাহায্য করবেন। এ জন্যে তার এখানে কিতাব আক্ষরিকভাবে খতম করার পরিবর্তে তার প্রতিপাদ্য বিষয়সমূহের জ্ঞান প্রদানে এবং কিতাব অধ্যয়নের যোগ্যতা সৃষ্টির উপরই বেশি জোর ছিল। আর যখন তিনি এ ব্যাপারে নিশ্চিত হয়ে যেতেন যে, শিক্ষার্থী এখন নিজে নিজে অধ্যয়ন করেই মর্সোদ্ধার করতে সমর্থ এবং বিষয়গুলো বুঝে নিতে সক্ষম তখন আর সে কিতাবের বিসমিল্লাহ থেকে সমাপ্ত পর্যন্ত পড়ানোকে তিনি জরুরী বিবেচনা করতেন না, বরং নতুন আর একটি কিতাব শুরু করিয়ে দিতেন। এঁ যুগে মা" কুলাতের৬ শিক্ষক হিসাবে মাওলানা মাজিদ আলী সাহেবের খুবই খ্যাতি ছিল। তিনি মা”কুলাতের শিক্ষা পেয়েছিলেন খায়রাবাদের বিখ্যাত মা'কুলাত বিশেষজ্ঞ উত্তাদদের কাছে অত্যন্ত ক্লেশ স্বীকার করে। তাঁর সাধনাই ছিল মা'কুলাতের শিক্ষাদান। দৃূর-দুরান্ত থেকে শিক্ষার্থীরা মানতিক ও দর্শনের উচ্চ পর্যায়ের কিতাবাদি তীর কাছে পড়বার জন্যে আলীগড় জেলার মিওু, প্রভৃতি স্থানে গিয়ে সমবেত হতো। মাওলানা মাজিদ আলী সাহেব হাদীছ পড়েছিলেন হযরত ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।