আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ওলী বানিয়ে দিতে পারি। জবাবে তিনি বলতেন, হপ্তা ছয়েক দূরের কথা দিন ছয়েক চুপ থাকাও তো আমার জন্য ভারী মুশকিল। সাহারানপুরে অবস্থান ও আরবী শিক্ষার সূচনা আরবী শিক্ষার যথারীতি সূচনা সাহারানপুর এসে ১৩২৮ হিজরীতে হয়। মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সাহেব জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিশেষতঃ শিক্ষা সংক্রান্ত ব্যাপারে মুজতা হিদসুলভ মস্তিষ্কের অধিকারী ছিলেন। তিনি প্রচলিত শিক্ষাপদ্ধতি, তার পাঠ্যক্রম এবং পাঠ্য কিতাবসমূহের প্রচলিত ও প্রসিদ্ধ তরতীবের বিরোধী ছিলেন। তিনি তার আল্লাহপ্রদত্ত মেধা ও অভিজ্ঞতার আলোকে নিজস্ব একটি পাঠক্রম তৈরী করেছিলেন, মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবও তা অনুসরণ করতেন। শায়খকে শিক্ষা প্রদানকালে সে অভিজ্ঞতা ও নিবাচনকে কাজে লাগানো হয়। তাঁর নিয়ম ছিল, কোন পুস্তকের সাহায্য ছাড়াই মুখে মুখে আরবী ব্যাকরণের নিয়মাবলী লেখাতেন। তারপর দু'চারটি হরফ বাতলিয়ে মিছাল, আজওয়াফ, নাকিস, ম্যাআফ কায়েদা চত্ষ্ঠয় অনুসারে অনেক সিগা বানিয়ে তা, শিক্ষার্থীদেরকে জপ করাতেন। শায়খ বলেন, এভাবে 'সরফে-মীর”, ও 'পাঞ্জেগঞ্জ দশ বার দিনের মধ্যেই শুনিয়ে দেই। অবশ্য 'ফুসূলে আকবরী”তে বেশ কিছু সময় লেগেছিল। এভাবে আরবী ব্যাকরণের (সরফ ও নহর-এর) বহুল প্রচলিত পাঠ্য কিতাবসমূৃহ এক বিশেষ পদ্ধতিতে পরিবর্তন পরিবর্নসহ তিনি পড়েন। 'কাফিয়ার সাথে ' মজমুআয়ে আরবাঈন, এবৎ 'নফহাতুল ইয়ামনের” পরিবর্তে (যা” মাওলানার অপসন্দনীয় ছিল) আমপারার তরজমা পড়ান। নফহাতুল ইয়ামনের তৃতীয় অধ্যায়ের কসীদাগুলোই কেবল পড়েন। তারপর 'কসীদায়ে বুর্দা, 'বানাত সুআ+দ,* 'কসীদায়ে হামযিয়া', মাকামাতের পূর্বেই পড়ে নেন। হযরত গাঙ্গুহীর ওফাতের পর মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব প্রায় প্রতি বছরেই হযরত মাওলানা খলীল আহমদ সাহেবের আমন্ত্রণক্রমে সাহারানপুর তশরীফ নিয়ে যেতেন। কিন্তু মাওলানার পুনঃ পুনঃ বলায় ১৩২৮ হিজরীতে গাঙ্গুহ্‌ ত্যাগ করে স্থায়ীভাবেই তিনি সাহারানপুর চলে যান এবং যথারীতি মাদ্রাসার শিক্ষকতা প্রহণ করেন। মাদ্রাসার সাথে তাঁর এ সম্পর্কটা ছিল সম্পূর্ণ অবৈতনিক । এভাবে শায়খের শিক্ষাক্ষেত্র সাহারানপুরে স্থানান্তরিত হলো। এখানে তিনি বাকী পাঠ্য কিতাবগুলোর পড়াশুনা শেষ করেন। মনতিক মাযাহিরুল উলুম মাদ্রাসার জীদরেল ফ$ডা%.21100901179.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।