আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

জন্ম ও ছাত্র জীবন ৫৩ শিশুর শিক্ষার হাতেখড়ি দিলেন। শায়খ 'কায়েদায়ে বাগদাদীর” পাঠ তাঁর কাছেই সমাপ্ত করেন। কুরআন শরীফ হিফ্য করা ছিল এ খান্দানের বৈশিষ্ট্য এবং তাদের শিশু সন্তানদের শিক্ষার প্রথম আবশ্যিক স্তর। সে অনুসারে হিফ্য শুরু করানো হলো। মাওলানা ইয়াহ্ইয়া সাহেবের শিক্ষাদানপদ্ধতি ছিল অতিনব। তিনি প্রতিদিন এক পৃষ্ঠা সবক দিয়ে বলতেন $ এ পৃষ্ঠা একশ' বার পড়ে নাও, ব্যস, বাকী দিন ছুটি। শিশু যতই মেধাবী ও তীক্ষধী হোক না কেন, মানব-প্রকৃতি ও বয়সের চাহিদা থেকে কোন শিশুই মুক্ত থাকতে পারে না। শায়খ বলেন, আমার ধারণাও ছিল না যে, এক শ' বার এক পৃষ্ঠা তিলাওয়াত করতে কী পরিমাণ সময় লাগতে পারে। তাড়াতাড়ি করে কিছুক্ষণ পড়েই এসে বলতাম, আব্বাজান, এক শ' বার পড়া হয়ে গেছে। আব্বা ও তা” নিয়ে বেশি সওয়াল জওয়াব করতেন না। পরের দিন আবার বলতাম, কাল তো প্রায় এতটুকুই পড়েছিলাম, আজ ঠিক ঠিক এক শ* বারই পড়েছি।” আব্বাজান বলতেন, আজকের সত্য সত্যের তাৎপর্য কাল ঠিকই টের পাবে। সাহারানপুর আসা ও আরবী পড়া শুরু হওয়ার পরও হুকুম ছিল, এক পারা এত বার পড়ে নাও। মাগরিবের পর জনৈক মৌলবী সাহেব তা শুনতেন। তাতে অনেক ভুলই ধরা পড়তো। তা" লক্ষ্য করে এ পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি সাহারানপুরের বিখ্যাত উকীল মৌলভী আবদুল্লাহ্‌ জান মাওলানা ইয়াহ্‌ইয়া সাহেবকে একদিন অনুযোগ করে বললেন, যাকারিয়ার কুরআন ম্মরণ নাই দেখছি। মাওলানা বললেন ৪ একেবারেই স্মরণ নেই। তখন ভদ্রলোক পুনরায় প্রশ্ন করলেন ঃ ব্যাপার কী? জবাবে তিনি বললেনঃ সারাজীবন তার কাজ আর কী? কুরআনই পড়তে হবে সারা জীবন ধরে, তখন ম্মরণ না হয়ে আর যাবে কোথায়? ১৩২৮ হিজরী পর্যন্ত ১২/১৩ বছর বয়স পর্যন্ত গাঙ্গুহেই অবস্থান করেন ভাবীকালের শায়খুল হাদীছ। এ সময়কালের মধ্যে তিনি বেহেশতী জেওর প্রভৃতি উর্দূ ধর্মীয় পুস্তক এবং ফার্সীর প্রাথমিক কিতাবাদি পড়েন। এর অধিকাংশই পড়েন শ্নেহার্দহদয় বুযুর্গ চাচা মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের কাছে। মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের কাছে সবকের ব্যাপার সম্পূর্ণ নির্ভর করতো শিক্ষার্থীদের নিজেদের পড়াশুনার উপর। শিক্ষার্থী কিতাবের পাঠ পড়তে গিয়ে কোথাও মারাত্মক ভুল করে ফেললে তিনি কিতাব বন্ধ করিয়ে দিতেন। তিনি বলতেন, যাকারিয়া, তুই যদি হন্তা ছয়েক চুপ করে থাকতে পারিস আমি তোকে ফ$ডা%$.21100901109.001

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।