আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৫২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) হিদায়েতের যে দিবাকর সুদীর্ঘ কাল আলোকিত করে রেখেছিল এবং দিক-দিগন্ত থেকে অসংখ্য আলোর পিপাসু জ্ঞানান্বেষীকে সেই অজগীয়ে এনে জড়ো করেছিল, সে হিদায়েত-সূর্যের অন্ত যাওয়ার পর পরই তাঁরা আবার যার যার পথে চলে গেলেন। কিন্তু যে মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আপন পিতামাতার উপরও হযরতকে আর তাঁর মাতৃভূমি কান্দেলার উপর গাঙ্গৃহকেই প্রাধান্য দিয়ে রেখেছিলেন, তীর পক্ষে সহসা গাঙ্গুহ ত্যাগ সম্ভবপর হলো না। তিনি সেখানেই তাঁর পীর ও উস্তাদের মাটি আকড়ে পড়ে রইলেন। শিক্ষাশ্ডরু সে যুগে প্রায় বনেদী ঘরেই রেওয়াজ ছিল, 8/৫ বছর বয়সেই শিশুদেরকে মক্তবে পাঠিয়ে দেয়া হতো এবং তার নামকরণ করা হয়ে যেত। শায়খের পিতা মাওলানা ইয়াহ্‌ইয়া সাহেবের অবস্থা ছিল আরও বৈশিষ্ট্যপূর্ণ। স্বয়ং শায়খের ভাষায়, মায়ের স্তন ছাড়তে না ছাড়তেই তিনি পোয়া পারা কুরআন হিফ্য করেছিলেন আর সাত বছর বয়সে তাঁর কুরআন হিফ্য সমান্ত করে তিনি পূর্ণ হাফিযে-কুরআন হয়ে যান। কিন্তু হযরত শায়খের সাত বছর বয়স পর্যন্ত বিসামিল্লাহ্‌ও হয়নি। শিশুর দৈহিক বাড় ভালই ছিল। গায়ে-গতরে বেশ নাদুস- নুদুস ছিলেন। এ বয়সেও লেখাপড়া শুরু না করায় খান্দানের বড়দের আশ্চর্যের সীমা ছিল না। দাদী সাহেবা (যিনি নিজেও হাফিযা ছিলেন) একদিন তাঁর সুযোগ্য সন্তানকে লক্ষ্য করে বললেনঃ ইয়াহ্ইয়া! সন্তানের মায়ায় এত অন্ধ হলে চলবে কেন? তুই তো সাত বছর বয়সে হাফিয হয়েছিলে আর এ ষীড়টা এত বড় হয়ে চরে বেড়াচ্ছে! শুনি, ছেলেটাকে কি শেষ পর্যন্ত জুতা সেলাইর কাজ শিখাবি, নাকি, আর কিছু? জবাবে মাওলানা তাঁর মাকে লক্ষ্য করে বলেছিলেন, "যতদিন খেলতে চায় ওকে খেলতে দিন মা, যেদিন কলুতে জুতে দেয়া হবে, তারপর একেবারে কবরে গিয়েই তবে ছাড়া পাবে।” অবশেষে সেই শুভমুহূর্ত উপস্থিত হলো। গাঙ্গুহতে যথারীতি শিশু যাকারিয়ার লেখাপড়ার বিসমিল্লাহ করানো হলো। সে সময় ডাক্তার আবদুর রহমান নামক মুযাফফর নগরের জনৈক বুহুর্গ ব্যক্তি গাঙ্গুহতে অবস্থান করতেন। তীর সেখানে থাকার একমাত্র উদ্দেশ্য ছিল হযরত গাঙ্গুহীর খিদমত করা । মাওলানা ইয়াহইয়া সাহেবের সাথে তীর ঘনিষ্ঠ উঠাবসা ছিল। মাওলানা ইয়াহইয়া সাহেব তাঁর কাছেই ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।