আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

জন্ম ও ছাত্র জীবন ৫১ কামেলীন ও তালিবীনে-সাদিকীন তথা কামিল আলিম ও সত্যিকারের জ্ঞনান্বেষিগণ এ অজগাঁয়ে ছুটে আসতেন। সেখানে তখন এমনি এক ইলমী ও রূহানী পরিবেশ গড়ে উঠেছিল যে, সে যুগে বহু দূরদেশ পর্যন্ত তার জুড়ি মেলা ভার ছিল।২ হযরত শায়খের শৈশব কেটেছে এমনি এক বরকতময় পরিবেশে যে শৈশবকালে পরিবেশের ভালমন্দ প্রভাব শিশু মনে পড়ে একান্তই তার মনের অজান্তে । বার বছর বয়স পর্যন্ত তাঁর গাঙ্গুহ্‌ অবস্থানকালে অধিকাংশ সময়ই তীর গাঙ্গুহেই কাটতো। কখনও কোন উতৎসবাদিতে যোগদান উপলক্ষে তাঁর আম্মাজানের সাময়িকভাবে কান্দেলা যেতে হলে তিনিও সাথে যেতেন। তারপর আবার নির্দিষ্ট সময়শেষে গাঙ্গৃহেই ফিরে আসতেন। ওদিকে তাঁর পিত্রালয় কান্দেলাও ছিল একটি ধর্মীয় কেন্দ ও জ্ঞানপীঠম্বরূপ। কান্দেলার ঘরে বাইরে ছিল ইবাদতের পরিবেশ, নফল নামাযাদি ও তিলাওয়াতের উপর গুরত্ত আরোপ করা হতো। আল্লাহ্ওয়ালাদের সংশ্রব, জ্ঞানচর্চায় মত্ততা ও ব্যস্ততা, আদব-লেহায, শিষ্টতা-সদাচার, রিয়াহত ও সাধনার চর্চা ছিল ঘরে ঘরে। সচেতন শিশুমনে তার প্রভাব পড়তো অনিবার্ধভাবেই। গাঙ্গুহ থেকে কান্দেলার পথে পথে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন খান্দানের কত আত্মীয়স্বজন, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেবের কত ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সতীর্থসহাধ্যায়ী সমবয়সী । কয়েকদিন করে বেড়ানো হতো এক এক বাড়িতে । কখনো বা তীরা কান্দেলা যেতেন বড়দুলি হয়ে। সে পথেও ছিলেন বেশ কিছু আত্মীয়স্বজন, বন্ধু- বান্ধব ও সমমনা লোক। এ পথেও বেশ কয়েকদিন করে কেটে যেতো এক একখানে। বেশ মনে রাখবার মতো পরিবেশ গড়ে উঠতো তীদের আগমনকে কেন্দ্র করে। মজলিস-মহ্‌ফিলের বন্ধুবান্ধবরা সকলেই ছিলেন অত্যন্ত দিলখোলা ও আন্তরিকতাপূর্ণ। প্রত্যেকেই জ্ঞানী গুণী শরীফ সঙ্জন। কখনো কখনো এ মধ্যবর্তী স্থানগুলোতে তীদের চার পাচদিনও কেটে যেতো। হযরত শায়খ পরবর্তীকালে গাঙ্গৃহ, কান্দেলা ও মধ্যবর্তা মনযিলগুলোতে তাঁদের আদর-আপ্যায়ন অভ্যর্থনার ঘটনাবহুল বিবরণ শুনাতেন বেশ মজা করে করে। তাতেই বোঝা যায় যে, স্মরণশক্তির সাথে সাথে তীর পর্যবেক্ষণ ক্ষমতাও কত তীক্ষ ছিল এবং সেসব দেখাশোনা ও সঙ্গসাহচর্য তাঁর নিজ জীবন ও রুচি গঠনে কতটুকু সহায়ক হয়েছিল।”৩ হযরত শায়খের বয়স যখন মাত্র আট বছর তখন ১৩২৩ হিজরীর ২৩শে জুমাদাল উলা তারিখে হযরত গাঙ্গুহী (র.) ইন্তিকাল করেন। গাঙ্গৃহভূমিকে ইল্ম ও ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।