৫০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) খুশীরও উদ্রেক হয়। কেউ কেউ এও বললেন, শেষ পর্যন্ত বাপ তো! একান্ত দেখবার যদি মনে চায়ই, তাতে আর আশ্চর্যের কী আছে? মাওলানা নাপিত সাথেই নিয়ে এসেছিলেন। শিশুকে সম্মুখে আনতেই নাপিতকে ইঙ্গিত করলেন। সাথে সাথে মাথা মুণ্ডন করা হলো। মাওলানা চুল শিশুর মায়ের কাছে পাঠিয়ে দিয়ে বল্লেন, আমি চুল মুড়িয়ে দিয়েছি, এবার আপনি বকরী জবাই করিয়ে দিন এবং চুলের সম ওজনের রূপা সাদ্কা করে দিন! শিশুর নাম রাখা হলো দু” দু'টি-মুহাম্মদ মূসা ও মুহাম্মদ যাকারিয়া। এই শেষোক্ত নামই খ্যাতি লাভ করে। এ নামেই তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। এ দিনগুলোতে মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া স্থায়ীভাবে গাঙ্গুহে হযরত গাঙ্গুহীর খিদমতে অবস্থান করতেন এবং প্রয়োজনে সময় সময় কান্দেলা ও দিল্লীতে যাতায়াত করতেন। শায়খুল হাদীছের আড়াই বছর বয়সকালে মায়ের সাথে সাথে তিনিও গাঙ্গুহে চলে আসেন। হযরত মাওলানা গাঙ্গুহীর যে পৃষ্ঠপোষক ও মুরুবীসুলভ তথা পিতৃসুলভ সম্পর্ক মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেবের সাথে ছিল, সেহেতু তাঁর সে ভাগ্যবান শিশু সন্তানটির (কালে যার হযরতের বাতিনী কামালাতের ধারক-বাহক ও তাঁর যাহেরী উলুমের প্রসারকারী ও ব্যাখ্যাতা হওয়াটা নির্ধারিত ছিল) হযরতের ন্নেহমমতা ও দু'আ লাভের যে সুযোগ হয়েছিল তা বলাই বাহুল্য। শায়খ বলেন ৪ "আমি তখন আড়াই বছরের শিশুমাত্র। হযরত শিমূল গাছের নীচে আসন গৌড়ে বসতেন। আমি হযরতের পদদ্বয়ের উপর দীঁড়িয়ে তীকে জড়িয়ে ধরতাম।” তিনি আরও বলেন £ আরও যখন কিছু বড় হলাম, তখন রাস্তায় দীড়িয়ে হযরতের আগমনের অপেক্ষা করতাম আর তীকে দেখামাত্র উচ্চকণ্ঠে কিরাআতের মতো করে বলতাম 'আস্সালামু 'আলায়কুম।” হযরতও শ্লেহভরে ঠিক তেমনি আওয়াজে জবাব দিতেন-'ওয়া আলায়কুমুস সালাম।” হযরত শায়খ আরও বলেন $ঃ হযরত গাঙ্গুহীর কোলে খেলা করা, তাঁর হাঁটুদ্য়ের উপর পা রেখে ও তাঁর ঘাড়ে হাত রেখে দীড়ানো, দুই ঈদের নামাযে তাঁর সাথে পান্কীতে চড়ে ঈদগাহে যাতায়াত-যে পাক্কীর বাহক হতেন যুগশ্রেষ্ঠ আলিম-উলামা ও পীর-মাশায়েখ-প্রায়ই হযরতের সাথে একত্রে আহার করা এবং হযরতের থালার উচ্ছিষ্টের একাকী মালিক হয়ে যাওয়া এখনো চোখে লেটো আছে।১ সে সময় গাঙ্গুহ ছিল উলামা ও পুণ্যবানদের তীর্থকেন্্স্বরূপ। হযরতের বাতিনী প্রশিক্ষণ এবং সুবিখ্যাত দরসে হাদীছের আকর্ষণে দূর-দূরান্ত থেকে উলামায়ে ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।