অনুবাদকের কথা শায়খুল হাদীছ হযরত মাওলানা যাকারিয়া (র) ছিলেন শতাব্দীর মহীরুহ। তাঁর গোড়ায় রয়েছেন হযরত মাওলানা খলীল আহমদ সাহারানপুরী (র)-এর মত বিগত শতকের মহান আলিমে রানী এবং শাখা-প্রশাখায় পৃথিবীর প্রায় সব ক'টি মহাদেশে ছড়িয়ে থাকা তীর অসংখ্য শিষ্য-শাগরেদ ও তারই হাতে আধ্যাত্মিক প্রশিক্ষণপ্রাপ্ত তাঁর খলীফাগণ। কুরআনের ভাষায় £ ০৮০0৮ পি উল 'তার শিকড় সুদৃঢ়তাবে প্রোথিত আর শাখা-প্রশাখা আকাশ ছোঁয়া-দিগন্তে বিস্তৃত।, উপমহাদেশের আলিম সমাজে তিনি তাঁর আসল নামের চাইতেও "শায়খুল হাদীছ” নামেই সমধিক পরিচিত। প্রসিদ্ধ তাবলীগী জামাআতের তিনি ছিলেন রূপকার, তাত্বিক ও পরিচালক মুরুবী। তাঁর কলমনি:সৃত রচনাবলীই তাবলীগী জামাআতের আত্মিক খোরাক ও চালিকাশক্তিরূপে গোড়া থেকেই কাজ করে এসেছে। জামাআতের প্রতিষ্ঠাতা হযরত মওলানা ইলিয়াস (র) ছিলেন একাধারে তীর আপন চাচা, উস্তাদ ও শ্বশুর। জামাআতকে আন্তর্জাতিক পর্যায়ে উত্তরণকারী হযরত মাওলানা ইউসুফ (র) একাধারে তাঁর চাচাতো ভাই, শাগরিদ ও জামাআতা ছিলেন। বর্তমান আমীর হযরত মাওলানা এন্আমূল হাসানও তাঁরই একজন খলীফা ও জামাআতা। এরা প্রত্যেকেই শায়খুল হাদীছের পরামর্শে পরিচালিত হতেন এবং জামাতের এ তিন পুরুষের কাছেই তিনি ছিলেন এক মহান তান্তিক ও মুরুদী। বাংলাদেশের তাবলীগ জমাতের আমীর হযরত মওলানা আবদুল আযীয খুলনবী (মাদ্দা যিলুহুল আলী) সহ পৃথিবীর প্রায় সবক'টি মহাদেশে তাবলীগী জামাআতের নেতৃত্বে বরিত ব্যক্তিগণের প্রায় সকলেই তাঁর খিলাফত বা আধ্যাত্মিক সনদপ্রাপ্ত। পৃথিবীর প্রায় সর্বত্রই তাঁর রচিত পুস্তকাবলী জামাআতের কর্ষিগণ কতৃক মসজিদে মসজিদে পঠিত ও ব্যাপকভাবে শ্রন্ত হয়ে থাকে। আমি স্বয়ং দুরপ্রাচ্যের সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও জহরবারুতে এবং মধ্যপ্রাচ্যের মকা-মদীনা শরীফে ও কায়রোতে
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।