দ্বিতীয় অধ্যায় জন্ম ও ছাত্র জীবন ইতিপূর্বেই বলা হয়েছে, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেবের বিয়ে হয় হাফিজ ইউসুফ সাহেবের কন্যার সাথে। হযরত শায়খুল হাদীছ কান্দেলায় এ দম্পতির ঘরেই জন্মগ্রহণ করেন ১৩১৫ হিজরীর ১১ই রমযান রাত এগারটায়। তাঁর জন্মের সুসংবাদ যখন প্রচারিত হলো, তখন তীদের খান্দানের অভিজাত বুযুর্দগণ ও মহল্লাবাসীরা তারাবীর নামায সবে মাত্র শেষ করেছেন। তাঁদের আর সরাসরি ঘরে ফেরা হলো না। সকলেই দল বেঁধে ছুটে এলেন মাওলানা ইয়াহ্ইয়া সাহেবের ঘরে। তীরা এ নবজাত শিশুর শুত জন্মের জন্য পিতামাতাকে মুবারকবাদ জানিয়েই তবে যার যার ঘরে ফিরলেন। দাদা হযরত মাওলানা ইসমাঈল সাহেব তখন দিল্লীর নিযামুদ্দীনস্থ তার কর্মস্থলে ছিলেন। পৌত্রের জন্মসংবাদ শুনামাত্র তাঁর মুখ দিয়ে বেরিয়ে এলো "আমার বিকল্প এসে ঠোছে।” এ য়েন ছিল তীর বিদায়ের ইঙ্গিতবহ। সত্যি সত্যি এ বছরই শাওয়াল মাসে তিনি চিরবিদায় গ্রহণ করেন। সপ্তম দিন নবজাতকের পিতা মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেব কান্দেলায় আসেন। ঘরে পৌছেই তিনি তাঁর সন্তানকে দেখবার আগ্রহ প্রকাশ করেন। সেকালে পুরনো বনেদী খান্দানগুলোতে লাজলজ্জা অনেক বেশি ছিল। বড়দের সম্মুখে আপন সন্তানদেরকে আদরসোহাগ করা অত্যন্ত লজ্জাকর বলে বিবেচিত হতো। তাই নিজ শিশু সন্তানকে ডাকিয়ে এনে দেখার রেওয়াজ ছিল না। ওদিকে ঘরে আকীকার জন্য অল্পবিস্তর কিছু না কিছু হওয়া জরুরী বিবেচিত হতো। সম্পর্কে এক নানী নাতির জন্যে আকীকার এক বিরাট পরিকল্পনা করেই রেখেছিলেন। তাঁর মনের সাধ পূর্ণ হয়েছে দেখে তাঁর খুশীর সীমা ছিল না। মাওলানা ইয়াহ্ইয়া সাহেবের এভাবে আকম্িক আগমন ও সন্তানকে দেখার আগ্রহ প্রকাশে নারীমহলে কিছুটা বিস্ময় এবং ৪. ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।