আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

বংশবৃত্ান্ত 8 ৪৫ কান্দেলায় জনবসতি স্থাপনের উপলক্ষ্য ছিল এই যে, ৭৯৩ হিজরীর ২২শে রজব তারিখে সুলতান মুহাম্মদ শাহ্‌ ইব্‌ন ফিরূযশাহ তৃগলক শিকারের উদ্দেশ্যে বর্তমান কান্দেলার নিকট আগমন করলে জুমুআর দিন এসে যায়। সুলতান তখন কান্দেলায় বসতি স্থাপন ও জামে মসজিদ নির্মাণের আদেশ জারী করলেন। যথা শীগগীর সে আদেশ পালিত হলো। জুমুআতে স্বয়ং বাদশাহ্‌ অংশগ্রহণ করলেন এবং সমসাময়িক একজন ফাযিল আলিম কাষী শায়খ মুহাম্মদ ইব্‌ন মাওলানা কারীম উদ্দীন (যিনি কাী যিয়াউদ্দীন সুন্নামীর বংশধর ছিলেন)-এর নামে যথেষ্ট জমি প্রদান পূর্বক তাঁকে কাবী, ইমাম, খতীব এবং নিকাহ পড়ানোর দায়িত্ব অর্পণ করেন। সাথে সাথে তাকে উক্ত কসবার শাসনভারও অর্পণ করেন। তারপর তীর বংশধরগণ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। (হালাতে মাশাখে কান্দেলা (সংশোধিত), পৃঃ ১৮) হালাতে মাশায়েখে কান্দেলা, পৃঃ ২৩ সাইয়্যিদ সাহেবের কান্দেলা উপস্থিতির তারিখটি হলো ১৭ রবিউল আউয়াল ১২৩৪ হিঃ "হালাতে মাশায়েখে কান্দেলার” বর্ণনানুসারে এ সময় মুফতী সাহেবের বয়স ৭১ বছর অতিক্রম করে গিয়েছিল। মুফতী সাহেব ১১৬২ হিজরীতে জন্মগ্রহণ করেন আর সাইয়্যিদ সাহেব কান্দেলা আগমন করেন ১২৩৪ হিজরীতে । নিজের শায়খে কামিল থাকা সত্তেও তাঁর ঘনিষ্ঠ আধ্যাত্মিক শিষ্যদের নিকট থেকে আধ্যাত্মিক শিক্ষা ও ফয়েয হাসলের ভুরিভূরি উদাহরণ রয়েছে তাসাওউফের ইমাম ও মাশায়েদের জীবনে । অনেক সময় মুর্শিদ নিজেই তাঁর কোন শিষ্য থেকে অন্য শিষ্যকে আধ্যাত্মিক শিক্ষা ও ফায়েয হাসিল করার কথা বলে দিয়ে থাকেন। তার একটি উজ্জল দৃষ্টান্ত হলো মাওলানা কিরামত আলী জৌনপুরী লিখিত শনূরুন আলা নূর” এর বর্ণনাটি যাতে তিনি লিখেছেনঃ মাওলানা আবদুল হাই সাহেব বুড্ডানভী বলেছেন $ আমি 'সুলুক ইলাল্্লাহ্‌ “মুশাহাদা” হাসিল করার জন্য অত্যন্ত আগ্রহী ছিলাম। আমি মাওলানা শাহ আবদুল আযীয সাহেবের কাছে (যিনি একাধারে তার উত্তাদ, ফুফা এবং শ্বশুর ছিলেন) আরয করলাম যে, আমাকে "সুলুক ইলাল্লাহ্‌”- এর তা'লীম দিতে মর্ধ হয়। আমি ইতিপূর্বে অনেক ভারতীয় ও বিদেশী মুর্শিদের তাওয়াজ্জুহ নিয়েও এব্যাপারে সফলকাম হতে পারিনি। হযরত মাওলানা জবাবে বললেন £ বস, আমি এখন বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি। অনেকক্ষণ ধরে বসে থাকতে আমি অক্ষম। তোমার এ আকাঙক্ষা মীর আহমদ সাহেবের দ্বারা পূর্ণ হতে পারে। আমি এবং হযরত মিঞা সাহেব (সায়্যিদ সাহেব) এবং মিঞা মুহাম্মদ ইসমাঈল মাদ্রাসার একই ঘরে সহাবস্থান করতাম। এক রাত্রে আমি মিয়া সাহেবের নিকট আরয করলাম $ হযরত! সাহাবায়ে কিরাম যেভাবে নামায আদায় করতেন তেমন দু রাকআত নামায আমি পড়তে চাই। (তারপর মাওলানা সায়্যিদ সাহেবের তাওয়াজ্জুহ্‌ দ্বারা হাসিলকৃত তাঁর নামাযে মনোনিবেশ, আল্লাহকে হাযিরজ্ঞানে নামায আদায় ও বাতিনী বিশেষ অবস্থাদির কথা সবিস্তুরে বর্ণন৷ করেন।) তিনি বলেন £ দিনের বেলা আমি হযরত মাওলানা শাহ্‌ আবদুল আযীয সাহেবের খেদমতে হাযির হয়ে রাত্রের ঘটনা আগাগোড়া বর্ণনা করে তাঁর কাছে বয়আত হওয়ার কথা ব্যক্ত করলে তিনি খুশী হয়ে বললেন ঃ বা-রাকাল্লাহ্‌! বা- রাকাল্লাহ্‌!! বেশ করেছ।” আমি আরয করলাম ঃ হযরত! এটা কোন্‌ তরীকা? জবাবে তিনি বললেন $ "মিঞা, এমন ব্যক্তিগণের কোন তরীকার প্রয়োজন হয় না; এরা মুখে যা বলে দেন, তা- ই তরীকা।” (বিস্তারিত জানার জন্য দেখুন “সীরাতে সাইয়েদ আহমদ শহীদ”, প্‌ ১৪৫-৪৯) ফ$ভা%$.21100901109.001

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।