আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৪২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) শিক্ষাদীক্ষার ব্যাপারে মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সর্বদা জোর দিতেন বাইরের সাথে সম্পর্কহীনতার উপর। তিনি বলতেন £ একটা শিক্ষার্থী যতই মেধাহীন হোক না কেন, আড্ডাখোরীর ব্যাধি যদি তার না থাকে, তবে এক সময় না এক সময় সে যোগ্যতা অর্জন করবেই। পক্ষান্তরে, শিক্ষার্থী যতই মেধাবী ও বিদ্যুৎসাহী হোক না৷ কেন, বন্ধু-প্রিয় ও আড্ডাখোর হলে সে তার যোগ্যতা হারাতে বাধ্য।৪১ তিনি আরো বলতেন ঃ "সাহেবজাদা হওয়ার অভিমানমুক্ত হতে রেশ সময় লাগে।” হযরত শায়খ বর্ণনা করেন, গাঙ্গুহে অবস্থান ও চাচাজান মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের নফল নামাযের প্রভাবে আমার মনেও নফল-প্রীতির উদ্রেক হয়। একদা মাগরিবের নামাযের পর গাঙ্গুহী (র.-এর হুজরার সম্মুখে দীর্ঘ নলের নিয়্যাত করেছি আর অমনি কোথা থেকে আব্বাজান এসে কষে লাগালেন এক থাপ্নড় আর মুখে বল্লেন ঃ শুনি, সবক শেখা হয় না?”৪২ মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সাহেবের এখানে শিক্ষায় নতুনত্ব ছিল। সেখানে দরসে-নিযামীর বাধ্যবাধকতা ছিল না। শিক্ষার্থীর যোগ্যতা অনুসারে পাঠ্য নির্ধারিত হতো। "আলফিয়া ইব্ন মালিক”-এর পাঠ দৈনিক মুখস্থ শুন্তেন।৪৩ তাঁর এখানে ব্যাকরণের নিয়মাবলী প্রথমে মুখস্থ করানো হতো। তারপর তার অনুশীলন ব্লাকবোর্ড বা রাফ কাগজে করানো হতো। রমযানে বন্ধের রীতি ছিল না। অবশ্য, রমযানে পঠনীয় কিতাবগুলো আলাদা করে দেয়া হতো। আরবী সাহিত্যের উপর খুব জোর দেয়া হতো। "নহুমীরের” সাথে সাথে আরবী থেকে উর্দু ও উর্দু থেকে আরবী অনুবাদ করার অভ্যাস করানো হতো। সাহিত্য হিসাবে "চেহেল-হাদীছ” চল্লিশ হাদীছ) পড়ানোর রীতি ছিল। আরবী সাহিত্য পুস্তকের মধ্যে হাশিয়াযুক্ত কিতাব পড়ানোর তিনি ঘোর বিরোধী ছিলেন ।৪৪ মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সাহেব প্রচলিত মাদ্রাসা শিক্ষা পদ্ধতির ঘোর বিরোধী ছিলেন। তিনি বলতেন, এতে শিক্ষার্থীদের যোগ্যতা সৃষ্টি হতে পারে না। এতে মুদাররিস তো সারারাত জেগে কিতাবপত্র অধ্যয়ন করে দিনে ক্লাসে এসে তা উজাড় করে শুনিয়ে দেন। শিক্ষার্থী মহাশয়গণ দয়া করে তা শুনেন বা এদিক ওদিক মনঃসংযোগ করেন। তীর ওখানে সমস্ত দায়দায়িত হতো শিক্ষার্থীদের। তাঁরাই কিতাব অধ্যয়ন করবে, পাঠ্য বিষয়ের উপর তাকরীর করবে। তিনি বলতেনঃ উত্তাদের কাজ হচ্ছে শু ধু "হু বা 'উহু,+ বলা।৪৪৬ ও ৪৭ মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব একদিনেরও কম সময় মৃত্যু শয্যায় শায়িত ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।