আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

বংশবৃত্ান্ত 8 ৪১ গেছেন। এত গোপনীয়তার সাথে তিনি তা” করতেন যে, কেউ ঘুণাক্ষরেও তা টের পেতো না। নিজের ব্যাপারে এতই নির্বিকার ছিলেন যে, কেবল পাঁচ টাকার খাদ্য শস্যও একত্রে ঘরের জন্যে কিনেছেন কিনা সন্দেহ। অপর দিকে দান খয়রাতে তাঁর ব্যয়ের অবস্থা এরূপ ছিল যে, মৃত্যুকালে তীর দেনার পরিমাণ ছিল আট হাজার টাকা । অথচ কেউ ঘুণাক্ষরেও জানতো না যে, এত বিপুল পরিমাণ অর্থ কোন্‌ খাতে ব্যয়িত হলো।৩৮ ১৩৩৪ হিজরীর ১০ই যুল”কাদা তারিখে তিনি ইন্তিকাল করেন। সে সময় তাঁর বয়স ছিল ৪৬ বছর। (বলতে গেলে যৌবনেই তিনি ইন্তেকাল করেন।) সাহারানপুরের বিখ্যাত গোরস্থান হাজী শাহে বিখ্যাত মাযাহিরুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ মাযহার প্রমুখ মনীবীর পার্শ্েই তাঁকে কবর দেয়া হয়। মাওলানা মুহম্মদ ইলিয়াস সাহেব তাঁর মরহুম ভাইয়ের কথা আলোচনাকালে এতই অভিভূত হয়ে পড়তেন, যেন সবকিছুই তিনি ভুলে যেতেন। তাঁর গুণাবলী ও কামালাতের কথা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করে তৃপ্তিলাভ করতেন। বিশেষতঃ তাঁর বহুমুখী প্রতিভা, কলহ মুক্ত মেজাজ, মেজাজের ভারসাম্যতা, পরস্পর বিরোধী ব্যক্তিদেরকে একত্রে মিলিয়ে রাখার আল্লাহপ্রদত্ত অপূর্ব ক্ষমতা, অসাধারণ প্রতিভা এবং নির্ভুল-চিন্তাবুদ্ধির ঘটনাবলী অত্যন্ত আন্তরিকতা ও আগ্রহভরে বর্ণনা করতেন। তাঁর কোন কোন গবেষকসুলভ উক্তি ও রচনার উদ্ধৃতি দিতেও তিনি ভূলতেন না।৩৯ মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেবের সংক্ষিপ্ত জীবনী £ হযরত শায়খুল হাদীছের প্রমুখাৎ মীর্যা ইলাহী বখশের পুত্র মীর্যা সুরাইয়াজাহ্‌ মরহুম মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেবকে অত্যন্ত ভক্তি করতেন এবং ভালবাসতেন। তিনি বহুবার তীর কন্যা কায়সার জাহান বেগমকে মাওলানা ইয়াহ্‌ইয়া সাহেবের কাছে বিয়ে দেওয়ার আকাঙক্ষা ব্যক্ত করেন। মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেব ছিলেন অত্যন্ত দরবেশ-স্বভাব ভোগবিমুখ প্রকৃতির বুযূর্গ। শাহী খান্দানের সাথে আত্মীয়তা কি আর তাঁর পসন্দ হয়? তবুও মীর্যা সাহেবের পুনঃপুনঃ অনুরোধে তিনি তীর যুবক ছেলের কাছে কথাটি পাড়েন। কিন্তু তিনি তাতে এই বলে অক্ষমতা প্রকাশ করেন যে, শাহজাদীর সাথে বিয়ের পর কাঁথার বিছানার স্বাদ তো আর ভাগ্যে জুটবে না।৪০ মীর্যা-দুহিতা এজন্যে মম্নাহত ছিলেন। ফ$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।