আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) উপমহাদেশের একজন প্রখ্যাত আলিম, মুহাদ্দিছ এবং বুযুর্গ ছিলেন। এই মহান মনীষীর গোটা জীবনই ছিলো ইসলামের খিদমতের জন্য উৎসর্গকৃত। তিনি পবিত্র কুরআন হাদীছ শিক্ষা গ্রহণ ও শিক্ষা দানের পাশাপাশি ইসলামের বিভিন্ন দিকের উপর অগণিত পুস্তক রচনা করেছেন। তিনি যেমন পবিত্র কুরআন হাদীছ শিখেছেন, শিখিয়েছেন, তদনুযায়ী আমলও করেছেন এবং তা লিখেও গেছেন। এর মধ্যে বিভিন্ন আমলের ফাযায়েল এবং হাদীছশাস্ত্রের উপর তীর লিখিত বইগুলোর কথা উন্লেখ করা যেতে পারে । এ ছাড়া ইসলাম প্রচারের জন্য তিনি ভারতবর্ষের বাইরেও ইংল্যান্ড, আফ্রিকাসহ বহুদেশ সফর করেছেন। জীবনের শেষ সময়টা কাটিয়েছেন পবিত্র মক্কা-মদীনায় ইসলামের খিদমত করে। মনীষীদের জীবন থেকে বহু কিছু জানার ও শেখার আছে। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন মনীষীদের জীবনীগ্রস্থ প্রকাশে অগ্রাধিকার দিয়ে আসছে। মাওলানা যাকারিয়া (র.)-এর জীবনের বিভিন্ন দিক ও তার কর্ম আরেক প্রখ্যাত আলিম, লেখক ও জীবনীকার আল্লামা সায়্যিদ আবুল হাসান আলী নদভী (র.)। উর্দূ ভাষায় রচিত এই জীবনী গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট আলিম ও অনুবাদক মাওলানা আবদুল্লাহ্‌ বিন সাঈদ জালালাবাদী । আশা করি এই গ্রন্থখানি কিশোর, যুবক ও বৃদ্ধ সর্ব বয়সের সর্বস্তরের মানুষের উপকারে আসবে এবং পাঠকপ্রিয়তা লাভ করবে । বইটি প্রকাশে যারা বিভিন্নভাবে সহায়তা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কতজ্ঞতা। মোহাম্মদ আবদুর রব পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।