আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) খেতাম না। কুরআন শরীফ খতম করে তারপরও তিনি বিশ্রাম নিতেন না বরং জ্ঞানের প্রতি তীর প্রবল বৌক তীকে অন্যান্য কিতাব পাঠে উদ্বুদ্ধ করতো এবং উৎসাহ উদ্দীপনা ভরে তিনি পুস্তকাদি পাঠ করতেন। এ ব্যাপারে তিনি বলতেন $ "সাধারণতঃ যুহরের আগেই আমি কুরআন শরীফ খতম করে ফেলতাম। তারপর খাওয়া-দাওয়া করে ছুটির সময় নিজের উৎসাহেই ফার্সী পড়তাম।” তাঁর পিতা মাওলানা ইসমাঈল সাহেব যেহেতু নিশি জাগরণকারী ও সর্বদা তাহাজ্ছুদগোযার বুযুর্দ ছিলেন, এজন্য তাঁকে এবং তাঁর অগ্রজ মাওলানা মুহাম্মদ সাহেবকে শেষরাত্রিতে অতি ভোরেই উঠিয়ে দিতেন-যেন শুরু থেকেই অভ্যাস গড়ে উঠে। মাওলানা মুহাম্মদ সাহেব তো উঠে দীর্ঘ নফল নামায পড়তেন, কিন্তু মাওলানা ইয়াহ্ইয়া সাহেব সংক্ষেপে নফল পড়ে কিতাব পাঠে মনোযোগ দিতেন। কেননা, তার ঝোক এদিকেই বেশি ছিল। মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেব নিজে বলতেন, আব্বাজানের উযূর দু'আ- দুরূদের খুব খেয়াল থাকতো এবং আমাদেরকেও এব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখবার তাগিদ দিতেন। কিন্তু আমার ধ্যান থাকতো জ্রনান্বেষণের, তাই উযুর সময়ও আরবী-ফার্সী অভিধান মুখস্থ করতাম। আন্বাজান আমার অভিধান জপের শব্দ শুনে ভর্ধসনার সুরে বলতেন ঃ "খুব তো উযুর দু'আ পড়া হচ্ছে ঃ এটা বড় লঙ্জার কথা !”৩১ আরবী সাহিত্য সম্পর্কে মাওলানা নিজে বলতেন $ “গোটা আরবী সাহিত্যের মধ্যে আমি কেবল "মাকামাতে-হারীরীর” নয় মাকামা পড়েছিলাম । তাও এমনিভাবে যে, উস্তাদ সাহেব বলতেন, 'আমার বাড়ি আসা যাওয়ার পথে রাস্তায় পড়ে নেবে।” এজন্যে আমি তীর সাথে যেতাম এবং রাস্তায় চলতে চলতে পড়ে নিতাম। তারও অধিকাংশ ক্ষেত্রে উস্তাদ বলতেন, এ শব্দটির অর্থ আমার মনে নেই বাপু নিজেই দেখে নিবে খন।”৩১ তাঁর ইলমী যোগ্যতা এবং উলুমে-নকলিয়ার সাথে সাথে ফুনুনে-আকলিয়ার তথা কুরআন- হাদীছের জ্ঞানের সাথে সাথে বুদ্ধিবৃত্তিক জ্ঞান-বিজ্ঞানেও তাঁর দখল ও পারদর্শিতা তাঁর কিশোর বয়সেই এমনি স্বীকৃত ও বিখ্যাত ছিল যে, সে যুগের জীদরেল আলিমগণ পর্যন্ত তাতে চমৎকৃত হতেন। বড়রাও তাঁর সাথে ইল্মী আলোচনায় গর্ববোধ করতেন।৩২ আরবী সাহিত্যে তাঁর এমনি দখল ছিল যে, গদ্য ও পদ্যে অনবদ্য রচনা তিনি অনায়াসেই লিখতে পারতেন। ফ$ডা%.21100901179.001

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।