আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) মাওলানা ইসমাঈল সাহেব বলছেন £ আমাকে শীগগীর বিদায় করো । আমি অত্যন্ত লজ্জিতবোধ করছি যে, হুযুর সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম তাঁর সাহাবাগণসহ আমার জন্য প্রতীক্ষারত রযেছেন।২৫ মাওলানার পুত্রগণ মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেবের তিন পুত্র ছিলেন। প্রথম বিবির গর্ভে মাওলানা মুহাম্মদ সাহেব জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন ভাইদের মধ্যে সর্বজ্যেষ্ঠ এবং পিতার স্থলাভিষিক্ত । দ্বিতীয় বিবি-যিনি মাওলানা মুজাফফর হুসায়ন সাহেবের দৌহিত্রী ছিলেন এবং প্রথম বিবির ইন্তিকালের পর তাঁকে তিনি বিবাহ করেছিলেন-তীর গর্ভে দুই পূত্রের জন্ম হয় (১) মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া সাহেব ও (২) মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই হিম। মাওলানা মুহাম্মদ সাহেব মাওলানা মুহাম্মদ সাহেব ছিলেন একজন ফেরেশতা চরিত্রের লোক-সহিষু্তা, বিনয়, দয়াপরায়ণতা, আল্লাহ্ভীতি ও তন্ময়তার বাস্তব প্রতিমূর্তি। কুরআনের আয়াত 6% ১৮১৭ 22 ০১০5: 211 ০১০ ১0০ এর বাস্তব নমুনা। স্বল্পভাষী, নিরীহ, নির্জনতাপ্রিয় এবং নিজের কাজে ও সাধনায় ব্যস্ত পুরুষ ছিলেন তিনি। তিনি আল্লাহ্‌-নির্ভর ও নির্লিপ্ত জীবন যাপন করতেন। নিযামুদ্দীনের বাংলাওয়ালী মসজিদে তিনি পিতার স্থলাভিষিক্ত ছিলেন। তাঁর পিতার প্রতিষ্ঠিত একটি প্রাথমিক মাদ্রাসা সেখানে ছিল-যেখানে প্রধানতঃ মেওয়াত এলাকার ছেলেরাই পড়তো। তাওয়াকুল ও স্বল্পেতুষ্টির ভিত্তিতে মাদ্রাসাটি চলতো । দিল্লী ও মেওয়াত এলাকায় তাঁর অনেক ভক্ত ছিলেন। উভয় স্থানের লোকেরাই তীর ফয়েয লাভে ধন্য হয়েছেন।২৬ ও ২৭ মাওলানা মুহাম্মদ সাহেবের চেহারায় তাক্ওয়ার শিক্ষা পাওয়া যেতো।তার চেহারায় জ্যোতির প্রাচুর্য ছিল। প্রায় সময়ই ওয়ায-নসীহত করতেন, কিন্তু বসা অবস্থায়-অনেকটা ঘরোয়া আলাপের মতো করে। বিরামহীন ওয়ায তিনি করতেন না; বরং চারিত্রিক শিক্ষা ও দুনিয়া সম্পর্কে নির্লিপ্ততা সংক্রান্ত হাদীছ শুনাতেন এবং তার সরল অনুবাদ ও ব্যাখ্যা বর্ণনা করতেন। এক সময় তাঁর চোখের ধারে ফোড়া হয়েছিল-যাতে একে একে সাতটি মুখ দেখা দেয়। চিকিংস্কগণ ক্লোরফর্ম নেওয়া অপরিহার্য বলে জানালেন, কিন্তু তিনি ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।