বৎশবৃত্তান্ত £ ৩৫ তাতে আপত্তি আছে? তারা বললো, বাহ্ ৪ রে! তাতে আবার আপত্তি কিসের? আর যায় কোথায়? মুহূর্তকাল বিলম্ব না করে তিনি তাদেরকে মসজিদে নিয়ে আসলেন এবং নামায শিক্ষা ও কুরআন শিক্ষায় লাগিয়ে দিলেন। দিনের শেষে দৈনিক মজুরী তিনি তাদেরকে পরিশোধ করে দিলেন। এভাবে অনেক দিন চললো । তারা দিনভর পড়ে, দিনের শেষে মজুরী নিয়ে ঘরে ফিরে। কিছু দিন এভাবে চলতে চলতে তারা নামাযে অভ্যস্ত হয়ে পড়লো এবং মজুরী ছুটে গোল। এভাবেই বাং্লাওয়ালী মসজি- দের মাদ্রাসার গোড়াপত্তন হলো। আর সেসব মজুররাই ছিল তার আদি তালেবে- ইলম। তারপর ১০/১২ জন মেওয়াতী ছাত্র সর্বদাই মাদ্রাসায় অবস্থান করতো । তাদের খাবার আসতো মীর্যা ইলাহী বখশের বাড়ি থেকে।২২ ৪ঠা শাওয়াল, ১৩১৫ হিজরী (মুতাবেক ২৬শে ফেব্রুয়ারী ১৮ ৯৮ঘ্ী) তারিখে মাওলানা ইসমাঈল সাহেব ইন্তিকাল করেন। তীর মৃত্যু তারিখ “1,৮২৩ শব্দের মধ্যে নিহিত রয়েছে। তিনি দিল্লী শহরের বাহ্রাম তে-রাস্তার খেজুর ওয়ালী মস- জিদে ইন্তিকাল করেন। তিনি যে কতটুকু জনপ্রিয় ও সর্বজনমান্য ব্যক্তিত্ব ছিলেন তার প্রমাণ মিলে তাঁর শবাধারের সাথে অনুগম্নকারীদের ভিড় থেকে। তাঁর শবাধারের দুই দিকে দীর্ঘ বাট লাগিয়ে দেয়া সত্তেও দিল্লী যেতে নিযামুদ্দীন পর্যন্ত দীর্ঘ সাড়ে তিন মাইল রাস্তা অতিক্রমকালে প্রবল ইচ্ছা থাকা সত্তেও অনেকেই শবাধারে কাঁধ দেবার সুযোগ পাননি । তাঁর জানাজায় বিভিন্ন মতাবলম্বী লোকের প্রচুর সমাবেশ ঘটে। বিভিনু, আকীদা-বিশ্বাসের লোকের এরূপ একত্র সমাবেশের ঘটনা খুবই বিরল ব্যাপার ছিল। মাওলানার মেজো সাহেবজাদা মাওলানা ইয়াহ্ইয়া সাহেব বলতেন, আমার বড় ভাই মাওলানা মুহাম্মদ সাহেব যেহেতু অত্যন্ত বিনয়ী ও নম্রমেজাজ বুযুর্গ ছিলেন, তাই আমার মনে তখন আশঙ্কা হচ্ছিল যে, তিনি কাকে না কাকে আবার জানাযার ইমামতির জন্য আগে বাড়িয়ে দেন আর তাঁর বিরোধী মতের লোকেরা তাঁর পিছনে নামায পড়বে না বলে মতবিরোধের সূত্রপাত হয়ে যায়। তাই আমি আগে ভাগেই বলে ফেললাম, জানাযার ইমামতি আমি করবো। সকলেই নিঃসঙ্কোচে আমার পিছনে জানাযা আদায় করলেন। এভাবে ভালোয় ভালোয় একটা ফাঁড়া কেটে গেল। কোন মতবিরোধের অবকাশ রইলো না।২৪ জানাযায় এত ভিড় ছিল যে, বেশ কয়েকবার জানাযা পড়া হলো । ফলে দাফনে কিছুটা বিলম্ব হয়ে যায়। এমন সময় জনৈক সাহেবে-কাশফ বুযুর্গ দেখতে পান যে, ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।