আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

বশব্তাত্ত ঃ ৩৩ হাফিয মুহাম্মদ ইউসুফের প্রথম বিবির গর্ভে তিন কন্যার জন্ম হয়। এদের প্রথম দু'জনের পরপর মাওলানা ইয়াহইয়া কান্দেলভীর সাথে বিয়ে হয়। এ দ্বিতীয় বিবির গর্ভেই শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া সাহেবের জন্ম হয়।১৭ দাদা মাওলানা মুহাম্ম ইসমাঈল ও তার পুত্রগণ হযরত শায়খুল হাদীছের দাদা মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেব (ইব্‌ন মাওলানা গোলাম হুসায়ন সাহেব) দিল্লীর বাইরে হযরত নিযামুদ্দীন আউলিয়ার মাযারের নিকটে "চৌষট্রি খাবা” নামক বিখ্যাত এতিহাসিক প্রাসাদের লোহিত ফটকের একটি ইমারতে বসবাস করতেন। তাঁর পৈত্রিক নিবাস ছিল মুজাফ্ফার নগর জিলার ঝিনজানায়_য" পূর্বেই উক্ত হয়েছে। প্রথম স্ত্রীর ইন্তিকালের পর তিনি মুফতী ইলাহী বখশ কান্দেলতীর খান্দানে দ্বিতীয় বিবাহ করেন। এজন্যে সর্বদা তাঁর কান্দেলায় আসা যাওয়া ছিল। এ নিয়মিত যাতায়াতে কান্দেলাও তাঁর নিজবাড়ির মত হয়ে যায়। মাওলানা মুহাম্মদ ইসমাঈল সাহেব বাহাদুর শাহর ভায়রাভাই মীর্যা ইলাহী বখশের [মীর্যা হিদায়েত আফযা বাহাদুরের) ছেলেমেয়েদের শিক্ষকতা করতেন। ফটকের উপরের ফ্লাটে তিনি থাকতেন। পাশেই একটা ছোট মসজিদ ছিল। তার পাশেই ছিল মীর্যা ইলাহী বখশের বৈঠকখানা। এজন্যে এ মসজিদকে বলা হতো বাংলাওয়ালী মসজিদ। মাওলানা তীর জীবন কাটালেন এমনি নির্জনতা ও লোকচক্ষুর অন্তরালে ইবাদত-বন্দেগীর মধ্যে। স্বয়ং মীর্যা ইলাহী বখশও ঘৃণাক্ষরেও তীর প্রকৃত অবস্থা জানতেন না, তিনি জানলেন তখন যখন স্বচক্ষে তাঁর দু'আ কবুল হওয়ার প্রমাণ প্রত্যক্ষ করলেন। যিকির ও ইবাদত, আগন্তুকদের সেবাযত্, মুসাফিরদের আতিথেয়তা, কুরআন শরীফ ও ধর্মীয় শিক্ষাদান এই ছিল তার দিবারাত্রির ব্যস্ততা । সেবাপরায়ণতা ও বিনয়ের অবস্থা ছিল এই যে, কোন ক্রান্ত-শ্রান্ত মুটে-মজুর হাঁফাতে হাঁফাতে আস্তে দেখলে নিজহাতে তাঁর বোঝা নামিয়ে নিজে বালতি দিয়ে পানি উঠিয়ে হাত মুখ ধুতে ও পানি পান করতে দিতেন। তারপর উষু করে দু,রাকআত শোকরানা নামায পড়ে আল্লাহর কাছে দু'আ করতেন, প্রভো! তুমিই আমাকে তোমার বান্দার এ খেদমতটুকু করার তওফিক দান করেছ, নতুবা আমি তো তার যোগ্য ছিলাম না। লোকের ভিড়ের দিনসমূহে পানি ও লোটার ব্যবস্থার দিকে বিশেষভাবে খেয়াল ৩ রর ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।