আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

৩২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) এভাবে তিনি দীনী কামালতের সাথে সাথে পার্থিব মর্যাদা ও আভিজাত্যেরও অধিকারী হন। তিনি "আজায়েবুল গারায়েব” নামক একখানা গ্রন্থ প্রণয়ন করেন। তিনি কবিতাও রচনা করতে পারতেন। তাঁর হাকীম গোলাম মহীউদ্দীন নামক একটি পুত্র সন্তানও ছিল। তারও একজন সন্তান ছিলেন হাকীম করীম বখশ। হাকীম করীম বখশের দু'জন সন্তান ছিলেনঃ (১) শায়খ গোলাম হাসান (২) শায়খ গোলাম হুসায়ন। মাওলানা মুহাম্মদ সাবের ও মাওলানা মুহাম্মদ মুস্তফা শহীদ ও তাঁদের বংশধরগণ শায়খ গোলাম হাসানের বিয়ে হয় হযরত মুফতী ইলাহী বখশের কন্যার সাথে। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়ঃ (১) মাওলানা হাকীম মুহাম্মদ সাবের ও (২) মাওলানা হাকীম মুহাম্মদ মুস্তফা শহীদ। মাওলানা সাবের ছিলেন অত্যন্ত সুফী প্রকৃতির দরবেশসুলভ চরিত্রের সংসারের প্রতি নিরাসক্ত এক আবিদ বুযুর্গ। হযরত সায়্িদ আহমদ শহীদের সাথে জিহাদে শরীক হন এবং যুদ্ধ শেষে ফেরত এসে সারা জীবন এ কাফেলাকে সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে অতিবাহিত করেন। তাঁর একটি মাত্র সন্তান ছিল হাফিজ মুহাম্মদ আবদুল্লাহ। তাক্ওয়া-পরহ্যেগারীতে তিনি ছিলেন যোগ্য পিতার যোগ্য সন্তান। অন্তরে ছিল জিহাদের জোশ। শেষ বয়সে দৃষ্টিশক্তি লোপ পায়। সর্বদাই তীর মুখে একটি বাক্য শোনা যেতোঃ "কেউ আমাকে একটি বন্দুক দাও, আমি জিহাদে যাচ্ছি।” ১৫ তাঁর ছিলেন দুই সন্তান ঃ (১) হাফিজ মুহাম্মদ ইউসুফ ও (২) হাফিজ মুহাম্মদ ইউনুস। এদের দু'জনই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সাধু সঙ্জন। "হালাতে মাশায়েখে কান্দেলায়” তীদের বিবরণ রয়েছে এভাবে ঃ "এদের দু'জনেরই প্রথম জীবন চাকুরী ব্যপদেশে বাইরে কাটে। কিন্তু শেষ জীবনে এরা ছিলেন কান্দেলার ভূষণ এবং তীদের পূর্বপুরুষদের প্রকৃষ্ট নমুনা। জ্যোতির্ময় চেহারা, ঈমানী কথাবার্তা, ইসলামী আচার আচরণ ও বেশ ভূষা, বন্ধুবাৎসল্য, মিশুক স্বভাব, সকলের ব্যথায় ব্যথী, সকলের মঙ্গলকামী, সকলের প্রতি সহমর্মিতা ছিল তাঁদের চরিত্রের বৈশিষ্ট্য। উভয়েই মুত্তাকী পরহ্যেগার তাহাজ্ছুদগোজার বুযুর্গ ছিলেন। ১৬ ফ্ভা%.21100901109.001

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।