আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

২৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) মওলতী ইমামুদ্দীন মুফতী ইলাহী বখশ থেকে বয়সে কনিষ্ঠ ছিলেন। মেধা ও মনীষা এব জ্ঞান-গরিমায় তিনি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। "মীর যাহেদ” "মোল্লা জালাল”-এর শরাহ, "হাশিয়া উমুরে আম্মা” "রিসালা নসবে আবরা+আ”, "মুখতাসার কাফিয়া” এবং মানতিক ও দর্শনের বিভিন্ন ন্থের হাশিয়া তিনি লিখে গেছেন। তাঁর একমাত্র সন্তান ছিলেন মাওলানা হাকীম আশরাফ । ইনি পরবর্তীকালে মুফতী এলাহী বখশের জামাতা হন। জ্ঞানান্বেষণে সে যুগে তাঁর জুড়ি ছিল না। নাড়ী জ্ঞানেও তিনি ছিলেন অদ্বিতীয়। তীর পুত্র মওলভী হাবীব মুহাম্মদ মুশার্রফও তাঁর সমকালীন চিকিৎসকদের মধ্যে অত্যন্ত মশহুর ছিলেন। মাওলানা শায়খুল ইসলামের দ্বিতীয় পুত্র মাওলানা কামালুদ্দীন রিয়াযত ও মুজাহাদা তথা তাসাউফ চর্চায় অভ্যস্ত ছিলেন। তাকওয়া পরহেযগারীতেও তিনি ছিলেন অনন্য। মুফতী ইলাহী বখশ তাঁর জীবনের একটি ঘটনা লিখেছেন এভাবে £ "তিনি ভীষণ শীতের রাতে মধ্যরাত্রিতে উঠে ঠাণ্ডা পানি দিয়ে উধু করে তাহাজ্জুদের নামাযে লিপ্ত হতেন। একদিন আমি তীকে বললাম, এমন শীতের রাতে ঘুম থেকে উঠা আবার শীতল পানিতে উযু করা কতই না কষ্টকর ব্যাপার। কি করে দৈনিকই আপনি এই কষ্টসাধ্য কাজটি করেনঃ তখন তিনি বললেন £ প্রত্যেক দিন উযু সারতেই মনের মধ্যে শয়তানী ও নফসানী ওয়াসওয়াসার উদ্বেক হয় আর মনে মনে বলি, আগামীকাল আর এত শীতের মধ্যে উঠবো না, নফলের জন্যে এত কষ্ট করে কাজ নেই, কিন্তু যখন পরের রাত আসে এবং যীতাকলে আটা পেষণকারিণী মহিলাদের কোলাহল কানে আসে, তখন আমি আর স্থির থাকতে পারি না। মনে মনে বলি, সৃবাহানাল্লাহ্‌! ও বেচারীরা নিজেদের জীবিকার জন্যে এই মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভারী যাঁতাকল হাতে ঠেলে ঠেলে ঘুরাতে থাকবে আর আমি (যার জীবিকা প্রদানের ভার স্বয়ং আল্লাহ্‌ তা'আলা নিজ হাতে নিয়ে রেখেছেন এজন্যে আমাকে কোন কষ্টই করতে হয় না) থাক্‌বো আরামের বিছানায় শুয়ে, আমার রিযিকদাতা প্রভুর শোকর আদায় করবো না, তা, কেমন করে হতে পারে? তাঁর জবাব শুনে আমার আর বুঝতে বাকী রইলো না যে, জাগ্তত হৃদয় লোকই বটে!? এছাড়া তিনি দানশীলতা, ত্যাগ-তিতিক্ষা, চরিত্রবল, সেবাপরায়ণতা, অতিথিপরায়ণতা প্রভৃতি গুণে গুণান্বিত ছিলেন। গান-বাদ্য ও আমোদ-স্কৃ্তির অনুষ্ঠানাদি আজীবন পরিহার করে চলেছেন। ফ$ভা%.21100901109.001

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।