বংশবৃতান্ত £ ২৭ কান্দেলার৬ সাথে সম্পর্ক সুলতান আবুল ফাতাহ্ মুহাম্মদ (ইব্ন ফিরূয) তুগলকের আমলে নিযুক্ত কান্দেলার কাষী ও খতীব কাহী শায়খ মুহাম্মদের বংশধরদের মধ্যে তারই নামের এক জাদরেল আলিম শায়খ মুহাম্মদ মুদার্রিস ছিলেন একজন বিখ্যাত মুদার্রিস ও বুযুর্গ ব্যক্তি। তাঁরই কন্যা খান বিবির সাথে ঝিনজানার পূর্বোক্ত পরিবারের মাওলানা হাকীম মুহাম্মদ শরীফের পুত্র এবং হাকীম মুহাম্মদ আশরাফের পোত্র মাওলানা হাকীম আবদুল কাদিরের বিয়ে হয়। তীদের ঘরে দুই পুত্র সন্তানের জন] হয়। তীরা হচ্ছেন মাওলানা হাকীম কুত্বুদ্দীন ও মাওলানা হাকীম শারফুদ্দীন। মাওলানা হাকীম কুত্বুদ্দীন ঝিনজানার অভিজাত শ্রেণীর একজন হিসাবে গণ্য হতেন। সমগ্র এলাকায় তীর বিরাট প্রভাব-প্রতিপত্তি ছিল। দীনী বৃযুগ্গীর সাথে সাথে আল্লাহ্ তা'আলা তাঁকে দুনিয়াবী মর্ধাদাও দান করেছিলেন। তাঁর বিবাহও কান্দেলার ঠিক সেই পরিবারটিতে হয়, যে পরিবারে তাঁর পিতা মাওলানা হাকীম আবদুল কাদিরের বিবাহ হয়েছিল। তাঁর সহধর্মিণী ছিলেন শায়খ মুহাম্মদ মুদার্রিসের পুত্র শায়খ যিয়াউল হকের কন্যা । তাঁদের ঘরে তিনজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ১. মাওলানা হাকীম শায়খুল ইসলাম ২. শায়খ মুহা'মদ মাশায়েখ ৩. শায়খ সদরদ্দীন শেষোক্ত দুই জনই ঝিনজানায়ই বসবাস করতেন। মাওলানা শায়খুল ইসলাম মাওলানা শায়খুল ইসলাম ছিলেন জ্ঞানে গরিমায় এক অনন্য ব্যক্তিতৃ। বড় বড় আলিমও তীকে অত্যন্ত সমীহ করতেন এবং শ্রদ্ধার চোখে দেখতেন। মাওলানা শায়খুল ইসলামের ছিলেন চার পুত্র £ ১. মুফতী ইলাহী বখশ ২. শাহ্ কামালুদ্দীন ৩. মাওলানা ইমামুদ্দীন ৪, মওলভী মাহমুদ বখশ জ্ঞান-গরিমায় তারা চারজনই বিশিষ্ট মর্যাদার অধিকারী এবং জনগণের আস্থাভাজন ও শ্রদ্ধার পাত্র ছিলেন। ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।