আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

বংশবৃত্ান্ত ঃ ২৫ মাওলানা হাকীম মুহাম্মদ আশরাফের এক পুত্রের নাম ছিল হাকীম মুহাম্মদ শরীফ। তিনিও জ্ঞান-গরিমা ও ধর্মনিষ্ঠায় ছিলেন যোগ্য পিতার যোগ্য সন্তান। মাওলানা হাকীম মুহাম্মদ শরীফের দুই পুত্র প্রথম মাওলানা হাকীম আবদুল কাদির যাঁর বংশধরদের মধ্যে কামিল-ফাযিল, জ্ঞানীগুণী প্রচুর আলিমের জন্ম হয়েছে। বিশেষতঃ মুফতী ইলাহী বখশ ও তীর স্বনামখ্যাত ভাতিজা মাওলানা মুজাফ্ফর হুসায়ন কান্দেলভী ছিলেন তাঁদের সমকালীন আলিম-উলামার মধ্যে অন্যতম বিশিষ্ট মর্ধাদার অধিকারী। তীর দ্বিতীয় পত্র মাওলানা মুহাম্মদ ফয়েয ঝিনজানায়ই বাস করতেন। তাঁর সন্তানদের মধ্যে মাওলানা মুহাম্মদ ইসমাঈল কান্দেলভী, মাওলানা মুহাম্মদ ইয়াহ্‌ইয়া কান্দেলতী ও তীর পুত্র শায়খুল হাদীছ মাওলানা মুহাম্মদ যাকারিয়া কান্দেলভী, দা'ঈ ইলাল্লাহ্‌ (আল্লাহ্র পথে আহ্বাকারী) মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্দেলভী এবং তাঁর সন্তান মাওলানা মুহাম্মদ ইউসুফের মতো কামিল বুযুর্গগণের জন্য হয়েছে। ঝিনজানা ও কান্দেলার উক্ত দু'টি শাখাই উর্ধ্বদিকে মাওলানা মুহাম্মদ শরীফের মধ্যে একত্রিত হয়েছে। তারপর ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত হয়ে যুগ যুগ ধরে পল্লবিত ও প্রসারিত হয়েছে। বংশধারার এই এঁক্য ও বিচ্ছিন্নতা স্পষ্টরূপে অনুধাবনের জন্যে এখানে উক্ত উভয় শাখার শাজরা বা কুলপন্ত্রী পেশ করা হচ্ছে, যা স্বয়ং হযরত শায়খুল হাদীছ স্বহস্তে প্রণয়ন করেছেন ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।