শায়খুল হাদীছের অমিয় বাণী ২৪১ হাকীকত নিহিত রয়েছে। এর একটি হচ্ছে মৃত্য ও মরণোত্তর অবস্থার দৃশ্য, আর অপরটি হচ্ছে প্রেম ও তার অপূর্ব অভিব্যক্তি ও আত্মার সত্যিকারের প্রেমে মাতোয়ারা হওয়ার দৃশ্য। মৃত্যু এবং মরণোত্তর দৃশ্য হচ্ছে এভাবে যে, মানুষ যখন তার ঘরবাড়ি আত্মীয়স্বজন প্রিয়জনদেরকে পিছনে ফেলে বাড়ি থেকে হজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, তখন সে যেন অপর কোন দেশ বা অপর জগতের পানে বেরিয়ে পড়ে। যে সমস্ত বস্তুর মধ্যে সে আকণ্ঠ ডুবে ছিল, তার সেই প্রিয় ঘরবাড়ি, খেতখামার, বাগ- বাগিচা, বন্ধুবান্ধব, সবই পিছনে পড়ে থাকে-যেমনটি মানুষ করে থাকে তার মৃত্যুর সময়টিতে। সবকিছুকেই বিদায় দিয়ে একাকী ছুটতে হয় কবরের পানে। হজে রওয়ানা হওয়ার সময় এই একটি কথা ভাববার মতো যে আজ যেভাবে সবকিছুর মায়া কাটিয়ে সাময়িকভাবে চলে যেতে হচ্ছে, তেমনি শীগগীরই একদিন চিরতরে সবকিছুর মায়া কাটিয়ে চলে যেতে হবে। দ্বিতীয় দৃশ্য প্রেমের অভিব্যক্তির। হাজীর অবস্থার মধ্যে তা, এতই সুস্পষ্ট যে, এজন্য কোন ব্যাখ্যাবিশ্রেষণের প্রযোজন করে না। বান্দার সম্পর্ক আল্লাহ্র সাথে দু* প্রকারের 8 একটা হচ্ছে তাঁর দাসত্ব ও তীর প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশের যে, তিনিই অআষ্টা, তিনিই মালিক। এ সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটে নামাযের মধ্যে যা আগাগোড়া একাত্তই বিনয়, কৃতজ্ঞতা ও দাসত্বের অভিব্যক্তি। এজন্যে নামাযের মধ্যকার যাবতীয় কার্যকলাপে এ সম্পর্কের প্রকাশ ঘটে। বান্দা শোভনীয় ও সঙ্গত পোশাক-পরিচ্ছদ পরে অত্যন্ত ভক্তি ও গার্ভীর্যের সাথে শাহী আদবের প্রতি পূর্ণ লক্ষ্য রেখে আহ্কামুল হাকিমীনের দরবারে হাযিরী দেয়। উযু ও পাক পোশাক- পরিচ্ছদের সাথে অত্যন্ত আদবের সাথে প্রথমে দুই কানের উপর হাত রেখে নিজের দাসতৃ এবং মহামহিম আল্লাহ্র শ্রেষ্ঠত্বের স্বীকারোক্তি করে, তারপর হাত বেঁধে তার আর্জি পেশ করে। তারপর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে। তারপর ভূমিতে মাথা লুটিয়ে নিজের দীনতা প্রকাশ করে এবং মুখে আপন প্রভুর শ্রেষ্ঠত্বের স্বীকারোক্তি করতে থাকে। গোটা নামাযের মধ্যে সে এমন কোন কাজই করে না-যাতে প্রতুর শ্রেষ্ঠত্ব ও নিজের দীনতার বিরোধী: কোন হাবভাবের প্রকাশ ঘটে। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে ইশক ও মহধ্বত-ভালবাসা ও অনুরাগের। কেননা, তিনি হচ্ছেন প্রতিপালক, নিয়ামতদাতা, পরম উপকারী, দয়ালু, সৌন্দর্য ও পূর্ণতার যত ১৬ ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।