২৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) [আসল লিপি অনুসারে এভাবে লিখিত হলো। নতুবা বংশপঞ্জী লেখার বাংলা রীতি অনুসারে প্রথমে শায়খ কুত্ব শাহ্ সর্বশেষে মওলতী মুহাম্মদ আশরাফের নাম থাকার কথা। আরবী-উর্দু-ফার্সীতে আগে পুত্রের নাম এবং ইব্ন বলে পরে পিতার নাম লেখার রেওয়াজ রয়েছে।-অনুবাদক] মাওলানা হাকীম মুহাম্মদ আশরাফের বংশধরদের মধ্যে প্রত্যেক যুগেই বহুসংখ্যক জ্ঞানীগুণী আলিম-উলামা, পীর-দরবেশ, ফকীহ্-মুফতী, মা” কুলাত- মন্কুলাতের আলিম, জবরদস্ত কবি ও বিজ্ঞ চিকিৎসকের জন্ম হয়েছে। তাঁর নিজের অবস্থা ছিল একজন উচ্দরের কামিল ওলীর মতো। তাঁর অনেক অলৌকিক ঘটনার কথাও জানা যায়। সেসব রোমাঞ্চকর ঘটনা তাঁরই বংশের একজন হযরত মুফতী ইলাহী বখশ (র.) তার হস্ত-লিখিত স্মারকলিপিতে লিপিবদ্ধ করে রেখেছেন। নমুনাস্বরূপ তীরই একটি ঘটনা নিম্নে উদ্ধৃত করছি-যাতে তাঁর নির্লোভ ও নির্লিপ্ত মনের পরিচয় পাওয়া যায়; "সম্রাট শাহজাহান যখন মাওলানা হাকীম মুহাম্মদ আশরাফের কামালতের খ্যাতি শুন্তে পেলেন, তখন তিনি তীর সাক্ষাৎ লাভের জন্যে আগ্রহী হলেন এবং তাঁকে নিয়ে আসার জন্যে পাল্কী এবং লোকজন পাঠালেন! তিনি অতি ভোরে ফজরের নামায পড়ে কোমরে দোপাট্টা বেঁধে দিল্লীর দিকে রওয়ানা হয়ে পড়লেন। দিল্লীর তোরণে বাদশাহর পক্ষ থেকে তাঁর অভ্যর্থনার জন্যে লোকজন নিয়োজিত ছিল। তীর রওয়ানা হওয়ার সংবাদ পেয়ে তাঁরা অগ্রসর হয়ে তীকে অভ্যর্থনা জানালো। তিনি তাঁর পূর্ব-পরিচিত ও ভক্ত আমীরের মাধ্যমে বাদশাহ্র সাথে সাক্ষাৎ করলেন। বাদশাহ্ তাঁর উযীর সা'দুল্লাহ্ খান আল্লামীকে মওলভী সাহেবের পরীক্ষা নিতে বল্লেন। বিজ্ঞ উযীর বিভিন্ন শাস্ত্র সম্পর্কে তাঁকে বিভিন্ন প্রশ্ন করলেন এবং প্রত্যেকটি শাস্ত্রেই তাঁর অগাধ জ্ঞানের পরিচয় পেয়ে বাদশাহর নিকট আরয করলেন ঃ "আমি লক্ষ্য করলাম, যে শায়খ এমনি এক সমুদ্র যার কোন কুল-কিনারা নেই।” সমাট শাহজাহান তক্ষুণি ঝিনজানা এলাকার পূর্ণ ২০০০ বিঘা জমির একটি ফরমান তৈরী করিয়ে তার খেদমতে পেশ করলেন। তিনি তৎক্ষণাৎ এই বলে তা" প্রত্যাখ্যান করলেন যে, আমার জীবিকাদাতা স্বয়ং আল্লাহ্, বাদশাহ্ নয়, আর ধন-দৌলত বা জমি-জিরাতের লোভ আমার নেই আর না এ উদ্দেশ্যে আমি শাহী দরবারে এসেছি।৫ ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।