আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয় (র) ইন্তিকালের দরুন তিনি খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বললেন, আমাকে জানাওনি কেন? তা, হলে আমিও জানাজায় উপস্থিত হতাম। উক্ত ব্যক্তি বলেন, তারপর আমি যখন তী'র দরবার থেকে উঠে চলে আসবো, এমন সময় জিজ্ঞাসা করলেন, তারপর আর কোন বিবাহ, করেছো? আমি আরয করলাম, "হযরত! আমার কাছে কে তার মেয়ে বিয়ে দেবে? আমার সম্বল দুই তিন আনার বেশী নেই।” তিনি বললেন, আমি সে ব্যবস্থা করছি। যেমন বলা, তেমনি কাজ। সাথে সাথে খুতবা পড়ে অত্যন্ত সাধারণ মোহরানা মাত্র ৮/১০ আনা ধার্য করে তীর কন্যাকে আমার কাছে বিয়ে দিয়ে দিলেন। (তার মতে হয় তো এ পরিমাণ মোহরেই বিবাহ জায়েয ছিল। কিন্তু হানাফী মাযহাব অনুসারে আড়াই টাকার কম মোহরে বিবাহ বৈধ হয় না। অন্য কোন কোন ইমামের মতে, এরূপ বৈধ।) বিবাহকার্য সম্পন্ন হওয়ার পর আমি উঠে চলে আসলাম। বলাবাহুল্য, তখন আমি খুবই উৎফুল্ল ছিলাম । আর মনে মনে ভাবছিলাম, রোখসতির জন্যে কার কাছ থেকে ধার চাইবো, বা কি করবো? এরূপ ভাবনা চিন্তায় সন্ধ্যা নেমে এলো। আমি সেদিন রোযা অবস্থায় ছিলাম । মগরিবের সময় ইফতার করলাম। নামাযের পর ঘরে এসে প্রদীপ জ্ীলালাম। রর্দট এবং যয়তুনের তৈল ঘরে মওজুদ ছিল। সবেমাত্র খেতে বসেছি, এমন সময় দরজায় করাঘাতের শব্দ শোনা গেল। জিজ্ঞাসা করলাম 8 কে? জবাব এলো ৪ 'সাঈদ।” আমি ভাবতেও পারিনি যে হযরত সাঈদ ইবন মুসাইয়িব আমার দরজায় দীড়িয়ে আছেন। কেননা, বিগত চল্লিশ বছরের মধ্যে তিনি তাঁর বাড়ি ও মসজিদ ছাড়া অন্য কোথাও যাননি। বাইরে এসে অবাক বিম্বয়ে তাকিয়ে দেখি, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব দীড়িয়ে আছেন! আমি আরয করলামঃ 'আমাকে ডাকালেই আমি হাযির হয়ে যেতাম হযরত!” বল্লেনঃ "না, আমার আসাটাই সঙ্গত ছিল।” আরয করলাম ঃ "হযরতের কী হুকুম? বল্লেন ঃ (ভেবে দেখলাম,) এখন তুমি বিবাহিত। রাতে একাকী শয়ন শোভনীয় নয়। এজন্যে তোমার স্ত্রীকে নিয়ে এলাম।” একথা বলেই নিজ কন্যাকে দরজার ভিতর ঠেলে দিয়ে নিজেই দরজা বন্ধ করে দিয়ে চলে গেলেন। মেয়েটি লজ্জায় পড়ে গেল। আমি ভিতর দিক থেকে দরজায় খিল আটকিয়ে দিলাম এবং প্রদীপের সম্মুখে রক্ষিত রুটি ও তৈল যেন সে দেখতে না পায় এজন্য সরিয়ে ফেললাম। তারপর ঘরের ছাদে উঠে প্রতিবেশীদেরকে ডেকে জড়ো করলাম। তারপর বললাম, হযরত সাঈদ তাঁর ড$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।