আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

২৩৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ইসলামের উপরই আমল করতেন, মোল্লাদের চাইতেও বেশী 'সংকীর্ণমনা” তীরা ছিলেন, সেখানে দ্বীন থেকে ইঞ্চি পরিমাণ সরে দীড়ানোকেও ধ্বংস বলে গণ্য হতো, সেখানে যাকাত আদায় না করা হলে যুদ্ধ করা হতো, সেখানে জায়েযজ্ঞানে মদ্যপানের শাস্তি ছিল প্রাণদণ্ড এবং হারামজ্ঞানে মদ্যপান করলেও বেত্রাঘাত করা হতো, তীরা বলেন, আমাদের মধ্যে কেবল নেই মুনাফিকই নামায তরক করতে পারে, যার মুনাফিকী সর্বজনবিদিত অর্থাৎ কিনা সাধারণ মুনাফিকদেরও নামায তরক করার সাহস ছিল না, সেখানে কোন গুরুতর ব্যাপার বা কঠিন সমস্যা দেখা দিলেই তৎক্ষণাৎ তীরা নামাযের দিকে ধাবিত হতেন ।”৬ একটি এঁকান্তিক নসীহত "আমার একটি উপদেশ অত্যন্ত মনোযোগ দিয়ে শুন, সর্বদা এমন ব্যাপারেই কেবল মন্তব্য করবে, যার অন্দর বাহির সবদিক তোমার পুরাপুরি জানা আছে। দুই, বিবদমান ব্যক্তিদের মধ্যে কেবল তখনই সালিশী করা সম্ভবপর, যখন উভয় পক্ষের সমস্ত দলীল-প্রমাণ জানা থাকবে। অবশ্য, শরীয়তের কোন স্পষ্ট নির্দেশের বিরুদ্ধে যদি কিছু হয় তবে সে ব্যাপারে বিন্দুমাত্র ব্রেয়াত করার প্রশ্নই উঠে না, কেননা, আল্লাহ্‌ ও তাঁর রসূলের খেলাফ কোন বক্তব্যই বিবেচনাযোগ্য নয় বরং মুকাল্লিদ বা কোন মযহাবের ইমামের অনুসারী ব্যক্তির জন্য প্রাচীন যুগের ফিক্হবিদ ইমামগণের অভিমতের বির্ুদ্ধাচরণেরও কোন অবকাশ নেই; কিন্তু যেখানে মাসআলাটি ইস্তেম্বাত-ইজতিহাদ বা শরয়ী গবেষণার উপর নির্ভরশীল এবং বিবদমান প্রত্যেকের বক্তব্যের পক্ষেই কুরআন-হাদীছের দলীল থাকে, সেখানেও সবদিক না চিন্তা করে হুট করে পক্ষে বা বিপক্ষে একটা মন্তব্য করে দেয়াও একটা বোকামি । আমি কঠোরভাবে তোমাদেরকে বারণ করছি, হকপন্থীদের বিরুদ্ধাচারণ অনেক অনেক চিন্তাভাবনা করা ছাড়া কখনো করবে না। বহু চিন্তাভাবনার পরই কেবল তীদের ব্যাপারে মন্তব্য করবে এবং যতদূর সম্ভব তা” এড়িয়েই চল্বে। হযরত উমর ইব্ন আবদুল আযীয (র.) যাঁকে দ্বিতীয় উমর বলেও অভিহিত করা হয়ে থাকে-সাহাবায়ে কিরামের পারস্পরিক যুদ্ধবিগ্রহ সম্পর্কে কী উত্তম মীমাংসাই না দিয়েছেন। তিনি বলতেন $ (৫ ৮০০৮ ০১৩ ৮০ ৮০৮৪। এএ| ৮৮৮ ০৮১ এ তাঁদের রক্তপাত থেকে আল্লাহ্‌ আমাদের হাতসমূহকে পবিত্র রেখেছেন, ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।