শায়খুল হাদীছের অমিয় বাণী ২৩৫ নবী আকরম (সা.)-এ ইরশাদঃ "যে ব্যক্তি আল্লাহ্র অবাধ্যতার মাধ্যমে লোকসমাজে সম্মানী হতে চায়, তার প্রশংসাকারীরা তার নিন্দাকারী হয়ে যায়।” তাই মুসলমানদের উন্নতি ও সম্মান এবং তাদের দুনিয়ার আগমনের সার্থকতা কেবল আল্লাহ্র সন্তুষ্টি এবং তীর সন্তোষজনক আমলের মধ্যেই নিহিত রয়েছে, অন্য কোথাও নয়, ইজ্জত-সম্মান-মুনাফা সব এরই মধ্যে রয়েছে। অবাক লাগে, মুসলামানদের জন্য আল্লাহ্র পাক কালাম এবং তাঁর রাসূলের সত্যবাণীসমূহের মধ্যে তাঁদের ইহকাল ও পরকালের যাবতীয় জ্ঞান-বিজ্ঞান, সাফল্যের উপকরণ ও ভাণ্ডার রয়েছে, অথচ তাঁরা প্রতিটি ব্যাপারেই অন্যদের হাতের দিকে তাকিয়ে থাকে। অন্যদের উচ্ছিষ্ট ভোগেই যেন তাদের গৌরব! এটা কি চরম নির্লজ্জতা এবং আল্লাহ্ ও তীর রাসূলের চরম বৈপরিত্য নয়ঃ তার দৃষ্টান্ত কি এরূপ নয় যে, কারো ঘরে একজন প্রথিতযশা হাকীম বা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, অথচ সে তার রোগের চিকিৎসার জন্য কোন হাতুড়ে ডাক্তারের শরণাপন্ন হয়ঃ মোদ্দাকথা, মুসলমানদের কল্যাণ কেবল ধর্মীয় মূল্যবোধ ও রীতিনীতির অনুসরণ এবং নবী করীম (সা.)-এর আদর্শ ও সল্ফে সালেহীনের তরীকার মধ্যেই সীমাবদ্ধ। এটাই পরকালে তার কাজে আসবে। এটাই দুনিয়ায় তার উন্নতির পথ । এরই আমল করে (তাদের পূর্বপুরুষগণ) উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছিলেন। তাঁদের সে বিবরণ ও ঘটনাবলী আমাদের চোখের সম্মুখে রয়েছে। কোন ইতিহাস জানা লোকেই তা* অস্বীকার করতে পারবে না। এরই বিরদ্দ্ধাচরণে মুসলমানদের ধ্বংস, ইহকাল ও পরকালের অবনতি ও অবমাননা অপরিহার্ষ__চাই যতই প্রস্তাবাদি উত্থাপন করা হোক-পাশই করা হোক, পত্রিকায় যত ইচ্ছা প্রবন্ধাদি লেখা হোক, আর যতই উৎসাহে আনন্দে অধীর হয়ে তা পঠিতই হোক, সবই নিরর্থক-রেকার। মুসলমানদের উন্নতি ও মঙ্গলের একমাত্র পথ পাপাচার পরিহার এবং ইসলামের সাথে একাত্ম হওয়া। এছাড়া অন্য কোন পথই তাকে মঞ্জিল-মকসূদ বা অনীষ্ঠ লক্ষ্যে পৌছাতে পারবে না। এখানে আর একটি ব্যাপার প্রণিধানযোগ্য, আজ ইসলামকে যদি বিকৃতও করা হয়, এর সারা বিধি-নিষেধকে মৌলবীয়ানা ইসলাম, সন্যাসীর ধর্ম, মোল্লাসুলভ সংকীর্ণতা বলে উড়িয়ে দেয়া হয়, কিন্তু প্রাথমিক যুগের যে মুসলমানগণ হাজার হাজার বিজয় গৌরব অর্জন করেছিলেন, লাখ লাখ কোটি কোটি লোককে মুসলমান বানিয়ে সেসব জনপদে ইসলামের রাজতৃ কায়েম করেছিলেন, তীরা এ মৌলবীয়ানা ফ$ভা%.21100901179.001
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।