২৩৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) এ নামটি নব-আবি্কৃত, তবে এ ব্যাপারটি কেবল তাসাওউফের ব্যাপারেই সীমাবদ্ধ নয়, এমন অনেক ব্যাপার আছে, যেগুলোর সাথে আপনিও সমশ্নষ্ট আছেন, অথচ ইসলামের প্রাথমিক যুগে এগুলো তার বর্তমান নামে পরিচিত ছিল না। আমি বলি, যদি এর নামটি "বিদআত, হয়েও থাকে, এ নামে অভিহিত ব্যাপারটি তো বিদআত নয়। আপনি তাকে 'ইহসান” বলবেন, অথবা 'ইলমুল আখলাক বা চারিত্রিক বিদ্যা নামে একে অভিহিত করুন! আর যারা এর দ্বারা মণ্ডিত হবে, তাদেরকে "মুহসিন, মুকারব বা 'মুখলিস, নামে অভিহিত করুন! ব্যস, ল্যাঠা চুকে ঢোল! কারণ এ সমস্ত শব্দে কুরআন ভরপুর হাদীছেও এর উল্লেখ আছে।”৫ মুসলিম জাতির মুক্তি ও উন্নতির একমাত্র পন্থা হযরত উমর (রা) যখন সিরিয়ায় যাচ্ছিলেন, এমন সময় পথে এক স্থানে কর্দমাক্ত পানি সম্মুখে পড়লো। তিনি উট থেকে নেমে গেলেন। মোজা পা থেকে খুলে কীধের উপর রাখলেন এবং সেই পানির মধ্যে নেমে পড়লেন। উটের লাগাম তাঁর হাতে ধরা ছিল এবং সে তাঁর সাথে সাথে যাচ্ছিল। হযরত আবূ উবায়দা ইবনুল জাররাহ (রা) চীৎকার করে উঠলেন, আমীরুল মুমিনীন, সর্বনাশ করেছেন। সিরিয়াবাসীরা তো এমনটি করাকে খুবই দুষণীয় মনে করে থাকে। আমার মন চায় না যে, এ অবস্থায় আপনি শহরে গিয়ে উঠুন, আর শহরবাসীরা আপনাকে এ অবস্থায় দেখতে পাক। হযরত উমর (রা) তখন তীর বুকে একটি হাত মেরে বল্লেন £ আবু উবায়দা! এমন কথা যদি তৃমি ছাড়া আর কারো মুখে উচ্চারিত হতো, তবে আমি অবশ্যই তাকে শিক্ষণীয় শাস্তি দিতাম! আমরা হতমান ছিলাম, উপেক্ষার পাত্র ছিলাম, আল্লাহ্ তা,আলা ইসলামের দ্বারা আমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং আল্লাহ্ যে বস্তু দ্বারা আমাদেরকে সম্মানম্তিত করেছেন, তা+ছাড়া অন্য কিছুর মধ্যে আমরা যদি সম্মান খুঁজি, তবে আল্লাহ্ আমাদেরকে হতমান করে ছেড়ে দেবেন। (মুস্তাদরাক হাকীম) প্রকৃতপক্ষে মুসলমানদের সম্মান ও মর্যাদা হচ্ছে আল্লাহর কাছে সম্মান ও মর্যাদা। দুনিয়াবাসীদের চোখে হতমান হলেই বা কি, আর সম্মানিত হলেই বা কি? হিট ১৩ ১1৮৯৮ লস ০র্ইিশীলি ৯) ৬১ 4০০4০ 2 (১: 2 ও লপী্কপিশশ 5 *লোকে আমায় যতই ভাবুক মর্যাদা মান নাই কো আমার যতই ভাবুক যোগ্যতা মোর নাইকো তাহার সভায় বসার । ....... ফ$ডা%$.21100901109.001
— পৃষ্ঠা ২৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।