শায়খুল হাদীছের অমিয় বাণী ২৩৩ (৬০৮৭) ১০ এড এ০। এস্চ 01৭৩ 1০৮৯ ৬ সুতরাং তাসাওউফ হচ্ছে ইহ্সানেরই অপর নাম। তাসাওউফের মর্মকথা, তাসাওউফ হল একটি বিরাট ব্যাপার। শাস্ত্রবিদগণ তাসাওউফের সংজ্ঞা লিখেছেন এভাবে ৪ এটা এমন একটি বিদ্যা যন্ত্ারা নফসের শুদ্ধি ও চরিত্রের স্বচ্ছতা অর্জিত হয় এবং যাহির ও বাতিন তথা ভিতর ও বাইরের গঠনের অবস্থাদি জানা যায়। এর উদ্দেশ্য হচ্ছে, চিরস্থায়ী সৌভাগ্য অর্জন। এবার আপনি নিজেই ভেবে দেখুন তো, এর মধ্যে ভুলটা কোথায়? নফসের শুদ্ধি সাধনটা ভুল কাজ, নাকি চরিত্রের পরিচ্ছন্নতা বিধানটা ভূল? নাকি যাহির- বাতিনের গঠন- প্রচেষ্টাটা জানা অনর্থক? নাকি চিরস্থায়ী সৌভাগ্য অর্জনটাই অর্থহীন? অনুরূপভাবে চরিত্রগঠন, নিজেদেরকে সুকুমারবৃত্তিতে মণ্ডিত করা, ধর্মীয় বিধানের অনুকূল রুচিগঠন বা নিজেদেরকে শরীআতগত প্রাণ করে ফেলা-এর মধ্যে কোন্ কাজটি শরীআতবিরোধী? বলার অপেক্ষা রাখে না যে, এর কোনটাই শরীআতবিরোধী নয়,বরং এর প্রত্যেকটিই কুরআন-সুন্নাহ্ মুতাবিক এবং আল্লাহ্ ও রাসূলের অভিপ্রায় পূরণকারী। মোদ্দা কথা, আমরা যে তাসাওউফের প্রবক্তা, এটা হচ্ছে সেই তাসাওউফ যাকে শরীআতের পরিভাষায় ' ইহ্সান” বলা হয়ে থাকে । একে ইল্মূল আখলাক বা চারিত্রিক বিদ্যা এবং 'তা"মীরুয্ যাহির ওয়াল বাতিন” বা 'ভিতর-বাহির গঠন” নামেও অভিহিত করা হয়ে থাকে। এটা একটা সুবিন্যস্ত ও নীতিমালাবদ্ধ ব্যাপার । এখানে মুরীদদের জন্য যেমন সুনির্দিষ্ট শর্তশরায়েত ও নীতিমালা আছে, তেমনি শায়খ বা পীরের জন্যও সুনির্দিষ্ট নীতিমালা ও আদব-কায়দা রয়েছে। সেসব নীতিমালা ও আদব কায়দা রক্ষিত হলেই কেবল একে শরীআতের সারনির্যাস ও দীনের সারবস্তু বলে অভিহিত করা সঙ্গত হয়। আর যখন এসব শর্ত-শরায়েত ও আদব লডিঘত হয়, বরং তাসাওউফ-বহিভূত ব্যাপার স্যাপারকেও তাসাওউফভুক্ত করে নেয়া হয়, তখন তা, আর আমাদের আলোচ্য তাসাওউফ থাকে না, তাই 'সালিক' বা আধ্যাত্মিক পথের যাত্রীর মধ্যে সেই ভেজালমিশ্রিত তাসাওউফের দুষ্প্রভাবের জন্য আসল তাসাওউফকে কোনমতে দায়ী করা চলে না। আর যদি কেবল এ কারণেই তাসাওউফের নাম শুনলে আপনার মেজাজ গরম হয়ে যায় যে, ড$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।