আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

বংশবৃত্তান্ত ৪ ২৩ খান্দানেই জন্মগ্রহণ করেছেন হযরত মাওলানা ইলিয়াস (র.)-এর মতো ব্যক্তিত্ব -_ যার দ্বারা আল্লাহ্‌ তা,আলা এযুগে মুজান্দিদসুলভ খেদমত আর্জাম দিয়েছেন এবং যাঁর খুলুসিয়ত, দুর্জয় হিম্মত, উদার দৃষ্টি, কঠোর সাধনা ও ত্যাগের সুদূরপ্রসারী ফল ও বরকতসমূহ বিশ্বের এক বিরাট অংশ জুড়ে পরিদৃষ্ট হচ্ছে। তাঁর ইত্তিকালের পর তাঁর সুযোগ্য সন্তান মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব তাঁর প্রসার ও পূর্ণাঙ্গ রূপ দেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন।২ তীর ইখলাস ও নিষ্ঠা, তাওয়াুল, সংসর্গগুণ, উৎসাহ ও উদ্যম, মুজাহাদা ও সাধনা এক বাস্তব সত্য-__যার জন্য কোন দলীল প্রমাণের প্রয়োজন নেই। অনুরূপভাবে হযরত শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া সাহেবের সস্তা পূর্বপুরুষণাণের এবং তাঁদের কামালতসমূহের জীবন্ত স্থৃতিস্বরূপ এবং তাঁর খান্দানের মনীষ্গিণের দুর্জয় হিম্মত, মুজাহাদা, বহুমুখী প্রতিভা এবং উন্নত চরিত্রের এক জীবন্ত প্রতিচ্ছবি। পূর্ববর্তী যামানার বুযুর্গগণের জীবনে অবিশ্বাস্য ধরনের ঘটনাবলীর সত্যতার প্রমাণ তাঁর সন্তাতেই পাওয়া যায়।৩ উক্ত খান্দানের বুযূর্গগণের মধ্যে হাকীম মুহাম্মদ আশরাফ সাহেবের জীবনকথা পূর্ববর্তী বুযূর্গগণের তুলনায় নিকট অতীতের। তীর ব্যক্তিত্ব ও খ্যাতির জন্যও তাঁর জীবনকথা অপেক্ষাকৃত সমুজ্্বল ও সুসংরক্ষিত। তাই তাঁর জীবনকথা দিয়েই শুরু করা যাক। মাওলানা হাকীম মুহাম্মদ আশরাফ (র.) ইনি ছিলেন মুজাফ্ফরনগর জেলাধীন ঝিনজানার অধিবাসী সমাট শাহজাহানের আমলের একজন খ্যাতনামা বুযুর্গ । তার জ্ঞনগরিমা, তাক্ওয়া-পরহ্যেগারী ও ধর্মনিষ্ঠার ব্যাপারে সমকালীন উলামা ও মাশায়েখ একমত ছিলেন। তাঁর কুলপঞ্জী শায়খ কুত্ব শাহ্‌ পর্যন্ত নিম্নরূপ £ মওলতী মুহাম্মদ আশরাফ ইব্ন শায়খ জামাল মুহাম্মদ শাহ্‌ ইব্ন শায়খ বাবন শাহ্‌ ইব্ন শায়খ বাহাউদ্দীন শাহ্‌ ইব্ন মওলতী শায়খ মুহাম্মদ ইব্‌ন শায়খ মুহাম্মদ ফাযিল ইব্‌ন শায়খ” কুত্ব শাহ্‌।৪ ফ$ভা%্.21100901109.001

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।