২২৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) পশ্ুসুলভ পাঁপাচার থেকে শয়তানী পাপাচার জঘন্যতর ফরমান $ "পাপাচার দুই প্রকার £ (১) ও পশুসুলভ পাপাচার ও শয়তানী পাপাচার। পশুসুলভ পাপাচার হচ্ছে পানাহার ও কামজনিত পাপাচার। আর শয়তানী পাপাচার হচ্ছে অহংকার, অন্যকে হেয় জ্ঞান করা এবং নিজেকে শ্রেয় জ্ঞান করা। "রিসালায়ে স্টাইক” নামক পুস্তিকায় আমি একথাই লিখেছি। মুফতী মাহমুদ সাহেব এ কথার উপর এই বলে আপত্তি তুলেছিলেন যে এতে প্রথমোক্ত পাপাচারগুলোকে লাঘব করে দেয়া হয়। কিন্তু আসলে তা” ঠিক নয়। কেননা, প্রথমোক্ত ধরনের পাপগুলো তো কান্নাকাটির দ্বারা মাফ হতে পারে। পক্ষান্তরে দ্বিতীয়োক্ত পাপাচারগুলো থেকে তওবা খুব কমই নসীব হয়। মানুষ একে পাপাচার বলে মনেই করে না। এর ক্ষমা অনেক বিলে হয়। এর দলীল হচ্ছে, হযরত আদম (আ.)-কে বৃক্ষের নিকবর্তী হতে বারণ করা হয়েছিল। কিন্তু ভুলক্রমে তিনি বৃক্ষের নিকটে চলে গিয়েছিলেন। তারপর তওবা করলেন এবং নে তওবা কবুলও হলো। ইবলীস সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিব্র অহংকারবশে। প্রথম ধরনে আল্লাহ্র কাছে বিনীত ভাব এবং দ্বিতীয় ধরনে আল্লাহ্র মুকাবিলায় ওদ্ধত্য প্রকাশ পেলো। আমি স্বচক্ষে অনেক লোককে অনেক উর্ধ্বে অধিষ্ঠিত দেখেছি যাতে ঈর্ধার উদ্রেক হতো, কিন্তু অন্যদের সমালোচনা ও তাদেরকে হেয় জ্ঞান করার কারণে তীরা নিজেরাই হতমান হয়ে গেছেন! বুযুর্থ গণের প্রথম জীবনের দিকে তাকাবেন ফরমান $ "আমাদের বুযুর্গগণের কথা, "যারা আমাদের শেষ জীবনের দিকে তাকাবে তারা অকৃতকার্য হবে, আর যারা আমাদের শুরুর দিকে তাকাবে, তারা কৃতকার্য হবে।” কেননা, জীবনের প্রারভ্তকাল কাটে মুজাহাদা তথা সংগ্রাম সাধনার মধ্য দিয়ে আর শেষ দিকে বিজয়ের দরজাসমূহ খুলে যায়। এই বিজয়কালকে দেখে যে এটাকেই অনুকরণীয় আদর্শরূপে ধরে নিবে, সে কার্যক্ষেত্রে হতাশ হতে বাধ্য ।” (এ বিজয়ের পিছনে যে কঠোর সংগ্রাম সাধনা রয়েছে, তাকেই অনুকরণ করে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করতে হবে। অনুবাদক) ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।