আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

রচনাবলী ২২৩ ফাযায়েল সিরিজের অনুবাদে বলতে গেলে প্রায় সর্বশেষে হাত দিয়েও মাওলানা সাখাওয়াতউল্লাহ্‌ টুমচরী প্রায় সবগুলি বইয়ের অনুবাদই সম্পন্ন করেন। তাঁর "তাবলীগী কুতুবখানা” চকবাজার বল্‌তে গেলে এই পুস্তকগুলির প্রচারের জন্যেই নিবেদিত। এছাড়া মাওলানা মুহাম্মদ তাহের সিলেটা সাহেব শায়খের “ফিতনায়ে মওদুদীয়তে”র বঙ্গানুবাদ করেন "মওদুদী ফেতনা” নামে । বইটি কোলকাতা ও ঢাকা থেকে প্রকাশিত হয়। মোটকথা, বাংলাভাষায় হযরত শায়খুল হাদীছের পুস্তকগুলি বহুলভাবে পঠিত হচ্ছে এবং সুদীর্ঘকাল পূর্ব থেকেই তা" হচ্ছে। তাবলীগী-পাঠ্য হওয়ার কারণে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের মসজিদসমূহেও তা” জামাআতবদ্ধভাবে পঠিত পাঠিত হচ্ছে। কিন্তু এতদসত্তেও অত্যন্ত দুঃখের সাথে বল্‌্তে হয়, এ অনুবাদ কর্মগুলির অধিকাংশই সাহিত্যমানের নিম্নের। শায়খুল হাদীছের মূল রচনার সাবলীলতা ও প্রার্জলতা তার অধিকাংশেই অনুপস্থিত। এ ছাড়া বইগুলির ছাপা কাগজ ও উপস্থাপনাও সন্তোষজনক পর্যায়ের নয়। অনুবাদকর্মে অভিজ্ঞ কোন সাহিত্যিক আলিমের দ্বারা তা” অনুদিত হয়ে উচ্চমান্নের কোন প্রকাশনাসং থেকে প্রকাশিত হলে আজো তার চাহিদা হবে রেকর্ড পরিমাণ। অবশ্য, তাবলীগী জামাআতের বাংলাদেশী মূরবীদের আশীর্বাদ এবং পরামর্শও এব্যাপারে নেওয়ার প্রয়োজন হবে। শায়খুল হাদীছের আত্মজীবনী "আপবীতী” অনুদিত হলেও এদেশের পাঠক সমাজে তার চাহিদা হবে এবং বা্লাভাষায় একটা মূল্যবান সংযোজন বলে বিবেচিত হবে। -অনুবাদক টীকা ঃ ১, আপবীতি ২ ৪ পৃ. ১৩০-১৩১ ২. সুন্দর আরবী টাইপে মুদ্রিত এ পুস্তকখানির শুরুতে শায়খের নির্দেশে এ লেখকের একটা দীর্ঘ ভূমিকাও জুড়ে দেয়া হয়। কোন কোন আরবী সাময়িকীতে এ সম্পর্কে চমৎকার মন্তব্যও প্রকাশিত হয়। ৩. আপবীতি ২ ঃ পৃ. ১৩১ পৃ. ১১৩১ ৪. এর ২৪ পৃ. ১৩৬ ৫... উক্ত চারখানা কিতাবেরই শুরুতে এ লেখক লিখিত সুদীর্ঘ ভূমিকা রয়েছে-যাতে উক্ত কিতাবসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এখানে সংক্ষেপে লেখা হলো। ফ$ডা%.21100901179.001

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।