২২২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) জামাআতের সমালোচনা ও সদূত্তর”ও প্রকাশিত হয়। হাকীম হাফিয আযীষুল ইসলামও এ সিরিজের একটি বই অনুবাদ করেছেন। অধুনালুপ্ত কোরান মঞ্জিল লাইব্রেরী, বাবুবাজার থেকেও ফাযায়েল সিরিজের কয়েকখানা কিতাব অনূদিত হয়ে প্রকাশিত হয়েছিল। অনুবাদ করেছিলেন অধুনালুপ্ত দৈনিক নাজাত-সম্পাদক মরহুম মওলানা কাজী আবদুশ শহীদ ও মরহুম মাওলানা নূরুযযামান প্রমুখ। মাওলানা আমিনুল ইসলাম হযরত শায়খুল হাদীছের "ফাযায়েলে দরূদ শরীফ ও 'হিকায়াতে সাহাবা, পুস্তক দু'টির অনুবাদ করেছিলেন। হিকায়াতে সাহাবার একটি অনুবাদ মওলানা আবুল লাইস আনসারীও করেছিলেন-যা' দীর্ঘকাল পূর্বে সেই পাকিস্তান আমলেই ঢাকার প্রসিদ্ধ ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত হয়েছিল। হিকায়াতে সাহাবার বাংলা ভাষায় সবচাইতে প্রাঞ্জল ও সাবলীল অনুবাদ করেন 'পরিবার নহে কারাগার -এর লেখক মরহুম মুজাফফর হুসায়ন-য' সুদীর্ঘকাল পূর্বে পাঁকিস্তান আমলেই ঢাকার এমদাদীয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত হয়। ফাযায়েল সিরিজের কোন পুস্তকের এত সার্থক অনুবাদ যা" অনুবাদ বলে বুঝবার উপায় নেই, একান্তই মৌলিক রচনার মত সাবলীল ও আড়ষ্টতামুক্ত সম্ভবতঃ আর কোনটিই নয়। ফরিদাবাদ মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিছ মাওলানা আবু মাহমুদ হেদায়েত হোসেন মরহুমের "ফাযায়েলে নামায” অনুবাদ গ্রন্থথানা তাবলীগ জামাআতের আমীর হযরত মাওলানা আবদুল আযীয খুলনবীর ভূমিকাসহ প্রকাশিত হয়েছিল। তিনি এ সিরি-জে র অন্যান্য বইয়ের অনুবাদেও হাত দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর আঘোষিত ছোবল তীর সে আরদ্ধ কাজ সম্পন্ন করতে দেয়নি। এ হীন অনুবাদক ১৯৭৯ সালে ফাযায়েলে রমযানের অনুবাদ করে ভূতপূর্ব জাতীয় পুনর্গঠন ব্যুরোতে জমা দেই। পুস্তকটির মুদ্রণ কার্য প্রায় সম্পন্ন হওয়া সত্তেও পুস্তকটি তখন প্রকাশিত হয়নি। ১৯৭৫ সালে বাংলাদেশ ইসলাম প্রচার দফতর থেকে তা” প্রথমবার এবং ১৯৮৩ ও ৮৪ সালে হযরত হাফিজ্জী হুযুরের আশীর্বাণীসহ মহানবী স্মরণিকা পরিষদ থেকে আরো দুবার মোট ৩টি সংস্করণ প্রকাশিত হয়। মৃত্যুর ছ' মাস পূর্বে মদীনা শরীফে এ অনুবাদ খন্থখানা মদীনা শরীফে শায়খুল হাদীছের হাতে তুলে দিলে তিনি এজন্যে গভীর সন্তোষ প্রকাশ করে ছিলেন। ফ$ভা%্.21100901109.001
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।