রচনাবলী হহ সাল্লাম।” একান্তই আলিমসুলভ ও পান্ডিত্যপূর্ণ রচনা হচ্ছে "জ্যুউ ইখতেলাফিস্- সালাত”, "জুযউ ইখতিলাফিল আইম্মা”, জুযুউল মুহিম্মাত ফিল আসানীদ ওয়ার রিওয়ায়াত” প্রভৃতি ।১৮ দ্বিতীয় ধরনের অর্থাৎ প্রচারধর্মী সহজসরল রচনার নিদর্শন হচ্ছে "হিকায়াতে সাহাবা” এবং ফাযায়েল সিরিজের কিতাবগুলো। আর এ উভয়বিধ রচনাশৈলীর সমাবেশ ও সমন্বয় ঘটেছে তীর "শরহে খাসায়েলে নববী” (জামে” শামায়েলে তিরমিযীর অনুবাদ) কিতাবে । এই কিতাবে তিনি একাধারে গবেষক পণ্ডিত, হাদীছ ব্যাখ্যাকারী আলিম ও এঁতিহাসিক এবং দীনের সহজভাষী প্রচারক মুবাল্লিগ। উম্মতের এই বিভিন্ন শ্রেণীকে তিনি তীদের নিজ নিজ ভাষায় ও আঙ্গিকে সম্বোধন করেছেন। 2৫ ৯০৭১০5500০5 4153 এটা যে একান্তই বখশিস আল্লাহ্র, যারে তিনি চান শু ধু ভাগ্যে জোটে তার। বাংলাভাষায় শায়খুল হাদীছের রচনাবলীর অনুবাদ ধলা ভাষায় শায়খুল হাদীছের তাবলীগ পাঠ্য কিতাবসমূহের অনুবাদ ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। এত বেশী সংখ্যক অনুবাদক ও প্রকাশনা স্থা এ কাজটি করেছেন যে, অন্য কোন বিদেশী ভাষার লেখকের রচনাবলীর অনুবাদকর্মে তা, কদাচিত দেখা যায়। সর্বপ্রথম শায়খুল হাদীছের "ফাযায়েলে নামাহ ও অপর দু'একটি বইয়ের অনুবাদ করেন পাক্ষিক 'নেদায়ে ইসলাম” সম্পাদক মাওলানা আবদুল মজীদ সাহেব আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে কোলকাতায় বসে এবং সেখান থেকে তা" প্রকাশিতও হয়। তারপর ঢাকায় মাওলানা আম্বর আলী 'তাবলীগী-নেসাব" শিরোনামায় ফাযায়েল সিরিজের প্রায় সব ক'খানি কিতাবেরই অনুবাদ প্রকাশ করেন। এ অনুবাদ সিরিজটি খুবই জনপ্রিয় ছিল এবং বহুলভাবে প্রচারিতও হয়। কিন্তু তার ইন্তিকালের পর ইদানীং তীর প্রতিষ্ঠিত তাবলীগী লাইব্রেরী অবলুপ্ত এবং তীর ফাযায়েল সিরিজের কিতাবগুলো আর বাজারে পাওয়া যাচ্ছে না। ঢাকায় আশরাফিয়া কুতৃবখানা ফাযায়েল সিরিজের কয়েকখানা কিতাব ভিন্ন ভিন্ন পরন্থাকারে বিভিন্ন অনুবাদকের দ্বারা অনুবাদ করিয়ে প্রকাশ করেন। এর অধিকাংশ বইয়েরই অনুবাদক শায়খুল হাদীছেরই একজন বাঙালী শিষ্য মুহাদ্দিছ মাওলানা মুহিবুর রহমান আহমদ জালালাবাদী। এর অনূদিত "তাবলীগী ড$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।