আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

২২০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) করবে, যখন সে আমল করতে উদ্যোগী হবে। এ জন্য আমাদের কাছে ফাযায়েলের গুরুত বেশী।”১৬ এ প্রয়োজন মেটাতে গিয়েই শায়খ একে একে লিখলেন "ফাযায়েলে নামায”, "ফাযায়েলে রমযান”, "ফাযায়েলে কুরআন”, "ফাযায়েলে যিকির,” "ফাযায়েলে হজ” “ফাযায়েলে সাদাকাত”, "ফাযায়েলে তাবলীগ "ফাযায়েলে দুরূদ”-এর অধিকাংশই হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের ইঙ্গিতে রচিত । "ফাযায়েলে কুরআন” ও "ফাযায়েলে দুরূদ” (হযরত গাঙ্গুহীর অন্যতম খলীফা) শাহ্‌ মুহাম্মদ ইয়াসীন সাহেবের নগীনতীর ইঙ্গিতে লিখেছিলেন। “ফাযায়েল হজ্জ” রচনায় হাত দেন ৩রা শাওয়াল ১৩৬৬ হিজরীতে । এ কিতাবে অনেক উৎসাহবর্কক ঘটনা ও হজের স্পিরিটের সাথে সম্পৃক্ত অনেক মর্মস্পর্শ কবিতা থাকায় কিতাবখানা অত্যন্ত মনোজ্ঞ হয়েছে। শায়খের কাব্যবোধ ও অপূর্ব চয়নক্ষমতার পরিচয়ও এতে বিধৃত হয়েছে। কিতাবখানা পাঠে প্রতীয়মান হয় যে, কল্ব ও কলম যেন লাগামহারা অশ্বের মত উদ্যাম গতিতে এগিয়ে চলেছে। মদীনা তাইয়িবায় হাযিরী দেওয়ার আদাব ও আকুতির কথা প্রাণভরে লিখেছেন। ফলে কিতাবখানা মদীনাযাত্রী কাফেলার এক "হুদীখান”-১৭ এর রূপ পরিপহ করেছে। অনুরূপভাবে "ফাযায়েল সাদাকাত”-এ আখিরাতের পাগল প্রেমিকজনদের ত্যাগতিতিক্ষা, তাওয়াকুল ও দুনিয়ার প্রতি নির্লিপ্ততার এমন সব ঘটনা সংকলিত হয়েছে যাতে পার্থিব ভোগবিলাসের নশ্বরতা, আখিরাতের শ্রৈষ্ঠতু ও অবিনশ্বরতা এবং আল্লাহ্র দীদার লাভের আকাঙ্ক্ষা মনের মধ্যে প্রবল হয়ে উঠে। মোটকথা, তাঁর লিখিত ফাযায়েলের এ কিতাব সিরিজ অত্যন্ত প্রাণবন্ত, মনোজ্ঞ এবং উৎসাহবর্ধক। বিভিন্নমুখী রচনা সাধারণতঃ যাঁরা গবেষণাধর্মী জ্ঞানগর্ভ রচনার অভ্যস্ত হন, প্রচারধর্মী ও ংক্কারমূলক সহজবোধ্য সার্থক রচনায় তাঁরা ততটা সফলকাম হন না। আর যাঁরা দ্বিতীয়োক্ত ধাঁচে রচনায় অভ্যস্ত থাকেন গবেষণাধর্মী রচনার পাণ্ডিত্যপূর্ণ মান তাঁরা বজায় রাখতে প্রায়শঃই ব্যর্থ হন। কিন্তু এ ব্যাপারে শায়খ এক আশ্চর্য ব্যতিক্রম। উভয় প্রকারের রচনায়ই তিনি সমান সিদ্ধহস্ত। তীর প্রথমোক্ত শ্রেণীর মানে গবেষণাধর্মী পান্ডিত্যপূর্ণ রচনার নমুনা হচ্ছেঃ "আওজাযুল মাসালিক”, "মুকাদ্দামায়ে লামেউদ দেরারী”, "হজ্জাতুল বিদা, ও উমুরাতৃন নববী সাল্লাল্লাহু আলায়হি ও ড$ডা%$.21100901109.001

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।