আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

২২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র.) এই খান্দানে অনেক কৃতী ও কামিল পুরুষের জন্ম হয়েছে। উঁচু দরের প্রতিভা ও দুর্জয় সাহস এই খান্দানের লোকদের মধ্যে জ্ঞানের ব্যাপকতা বরং সাগরসম বিস্তৃতি দান করেছে এবং তাঁরা নিজ নিজ যুগে প্রচলিত জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় দক্ষতা অর্জন করেছেন। এজন্যেই তীদের মধ্যে উচু দরের ফকীহ্‌ ও মুফতী, মা” কুল ও মান্কুলের উভয়বিধ জ্ঞানে সমৃদ্ধ আলিম, উচুদরের কবি- সাহিত্যিক এবং দক্ষ চিকিৎসকের উদ্ভব হয়েছে। হযরত শাহ্‌ আবদুল আযীয (র.) ও তাঁর খান্দানের শিষ্যত্বের বদৌলতে সুন্নতের পায়রবি, আমল ও আকীদার শুদ্ধি ও জ্ঞান বিস্তারের প্রবণতা তীদের মধ্যে সৃষ্টি হয়। হযরত সায়্যিদ আহমদ শহীদের সাথে তাঁদের ঘনিষ্ঠতা সোনার উপর সোহাগার কাজ করে এবং তাওহীদ ও সুন্নতের পায়রবির সাথে জিহাদ ও আত্মত্যাগের প্রেরণা সংযোজিত হয়। হযরত মাওলানা মুজাফ্ফর হুসায়ন কান্দেলভীর অনন্যসাধারণ তাকওয়া-পরহ্যেগারী এবং তাঁর দুর্জয় সাহস ও অপূর্ব সাধনা পুরুষদের সাথে সাথে খান্দানের নারী মহলেও তাক্ওয়া পরহ্যেগারী, যিকির ও ইবাদতের মেজাজ সৃষ্টি করে। উপরন্ত এই খান্দানের লোকদের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই যে, উত্তরাধিকারসৃত্রে প্রাপ্ত গুণপনা কামালিয়ত এবং রূহানিয়ত থাকা সত্ত্বেও তীরা তাঁদের সমসাময়িক যুগের অনুকরণীয় অনুসরণীয় জ্ঞানীগুণী ও কামেল পুরুষদের নিকট থেকে জ্ঞানার্জন ও তাঁদের শিষ্যত্ব গ্রহণে কোনদিন কুগ্ঠাবোধ করেন নি। হযরত শাহ্‌ আবদুল আহীয (র.) ও হযরত সায়্যিদ আহমদ শহীদ (র.)-এর পরবর্তী যুগে হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (র.) হযরত মাওলানা খলীল আহমদ সাহেব সাহারাপুরী (র.১), হযরত শাহ্‌ আবদুর রহীম রায়পুরী (র) প্রমুখ সমসাময়িক বুূর্ণগণের সাথে এই খান্দানের জ্ঞানপিপাসু ব্যক্তিগণ সর্বদাই সংশিষ্ট রয়েছেন এবং আজো সে ধারা অব্যাহত রয়েছে। এটা তীদের জ্ঞানপিপাসা ও হৃদয়ের মহত্বের পরিচায়ক সন্দেহ নেই। এই খান্দানের কবুলিয়ত এবং তাঁদের প্রতি আল্লাহ্‌র সীমাহীন কৃপাদৃষ্টির জান্বল্যমান প্রমাণ হচ্ছে এই যে, এই খান্দানের দ্বারা আল্লাহ্‌ তা'আলা আমাদের এই জামানায় দাওয়াত ও ইসলাহ্‌ তথা ইসলাম প্রচার ও নৈতিকতার প্রসারের সেই আযীমুশান খেদমত আঞ্জাম দিয়েছেন, যার নযীর আজকের মুসলিমবিশ্বে দুর্লভ। বিশ্ববিধৃত তাবলীগী দাওয়াত আন্দোলনের উৎস হচ্ছে এই খান্দানটিই। এই ফ$ভা%$.21100901179.001

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।