আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

রচনাবলী ২১৯ অন্ত্ৃষ্টির ফলশ্র্ণতই বল্তে হবে যে, মুসলিম জীবনে ফাযায়েলের গুরত্তব, অপরিসীম প্রভাব ও জাদুকরী শক্তির ব্যাপারটি তিনি যথার্থরূপে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি এ সত্যকে উপলব্ধি করতে সমর্থ হয়েছিলেন যে, জীবনের চাকাকে প্রতিনিয়ত যে ব্যাপারটি সক্রিয় ও ঘূর্ণায়মান রেখেছে এবং দুনিয়ার এই কর্মকোলাহলের পিছনে যে ব্যাপারটি সক্রিয় রয়েছে, তা হচ্ছে মুনাফার প্রতি মানুষের দুর্বার আকর্ষণ ও বিশ্বাস। এ বিশ্বাসকে কৃষককে প্রচণ্ড শীতের তীব্রতাকে উপেক্ষা করে শয্যা ত্যাগ করতে এবং রাতের অন্ধকার দূরীভূত না হতেই তার খামারে পৌছতে বাধ্য করে, লু" হাওয়ার প্রবাহ ও নিদাঘ সূর্যের অসহনীয় উত্তাপকে উপেক্ষা করে হাল চাষ করতে এবং মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার সাহস ও শক্তি যোগায়। এ বিশ্বাসই একজন ব্যবসায়ীকে তার ঘরবাড়ি ফেলে আরাম আয়েশ ভুলিয়ে দূরদূরান্তে ব্যবসা উপলক্ষে যাওয়ার প্রেরণা যোগায়। এ বিশ্বাসই একজন সৈনিকের মৃত্যুকে সহজ ও জীবনকে দুর্বিসহ করে তোলে। যে বিশ্বাস ও প্রেরণা তাকে তার প্রিয় সন্তানদেরকে বাড়িতে রেখে যুদ্ধক্ষেত্রে ঝীপিয়ে পড়তে উদ্দুদ্ধ করে তা হচ্ছে এই মুনাফা অর্জনের ও রঙ্গীন ভবিষ্যতের বিশ্বাস ও আশা । জীবনের চাকা প্রতিনিয়ত এই বিশ্বাসকেই কেন্দ্র করে আবর্তিত হয়ে চলেছে। কিন্তু এ বিশ্বাস ছাড়াও আর একটি বিশ্বাস আছে যা তার বিপ্রবাত্মক শক্তি ও প্রভাব বিস্তারের ক্ষমতার দিক থেকে আরও দুর্বার, আরো শক্তিশালী, আর তা” হচ্ছে সেসব মুনাফা বা লাভ অর্জনের বিশ্বাস-যর খবর এ দুনিয়ায় বহন করে এনেছেন আখিয়ায়ে কিরাম বা নবীরাসূলগণ। ওহী ও সমস্ত আসমানী কিতাব এর সমর্থন করেছে ও শিক্ষা দিয়েছে। একে আমরা আল্লাহ্‌র সন্তুষ্টি ও দুনিয়া ও আখিরাতে আমলের ফলাফল বলে অভিহিত করতে পারি। ১৪ ফাযায়েল সংক্রান্ত হাদীছসমূহে একেই অভিহিত করা হয়েছে "ঈমান ও এহ্‌তেসাব” বলে অভিহিত করা হয়েছে। আর এ প্রেরণাটাই মুমিনের প্রতিটি আমলের প্রধান কারক শক্তি হওয়া চাই ।১৫ মাওলানা ইলিয়াস সাহেব (র.) প্রায়ই বলতেন "ফাযায়েলের দর্জা মাসায়েলেরও পূর্বে। ফাযায়েল-এর দ্বারা আমলসমূহের প্রতিদান পাওয়ার ইয়াকীন বা বিশ্বাস পয়দা হয়। এটাই ঈমানের মকাম। এর দ্বারাই মানুষ আমল করতে উদ্ুদ্ধ ও অনুপ্রাণিত হয়। মাসায়েল জানার প্রয়োজনীয়তা তো সে তখনই বল অনুভব ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।