আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

২১৮ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) ফাযায়েল ও হিকায়াত সিরিজের রচনাবলী এমনিতে তো শায়খের প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থাবলীর সংখ্যা শ'য়ের কোঠা ছাড়িয়ে গেছে।১২ কিন্তু তীর এ বিপুল সংখ্যক রচনার মধ্যে "হিকায়েতে সাহাবা” এবং ফাযায়েল সিরিজের কিতাবগুলো তবলীগী জামাআতের পাঠ্যভূক্ত ও সাধারণ বোধগম্য আঙ্গিকে লিখিত হওয়ায় যে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেছে এবং উম্মতের এক বিরাট অংশের তাতে যে পরিমাণ উপকার হয়েছে, কমপক্ষে উর্দু ভাষায় দাওয়াতী ও দ্বীনী সাহিত্যে তার দৃষ্টান্ত একান্তই বিরল। এতে মোটেও অতিশয়োক্তি নেই যে, এপুস্তকগুলোর প্রতিটির মুদ্রণ সংখ্যা লাখের কোঠা ছাড়িয়ে গেছে। তারপর এগুলোর দ্বারা যে দ্বীনী ও আমলী ফায়দা পাঠকদের হয়েছে সে সম্পর্কে সমসাময়িক যুগের জনৈক বিশিষ্ট আলিমের এ মন্তব্য আদৌ অতিশয়োক্তি নয় যে, "এগুলোর দ্বারা আল্লাহ্‌র হাজার হাজার বান্দা ওলীর মর্যাদায় উত্তীর্ণ হয়েছে ।১৩ এ কিতাবগুলোর মধ্যেও "হিকায়াতে সাহাবা” বিশেষভাবে উন্লেখযোগ্য। এ কিতাবখানা পাঠকদের মনে বিপুল প্রভাব বিস্তার করেছে এবং পাঠকগণ এর দ্বারা সমধিক উপকৃত হয়েছেন। কিতাবখানা তিনি হযরত মাওলানা আবদুল কাদির রায়পুরী সাহেবের অনুরোধে লিখেছিলেন। তিনি দীর্ঘকাল পূর্ব থেকেই শায়খকে সাহাবায়ে কিরামের কাহিনীসমূহ লিপিবদ্ধ করার জন্য বলে আসছিলেন । কিন্তু শায়খ সময় করে উঠতে পারছিলেন না। ১৩ ৫৭ হিজরীতে হঠাৎ শায়খের নাক দিয়ে রক্ত ঝরার ভীষণ পীড়া দেখা দিল। কয়েক মাসের জন্য তাঁকে চিন্তামূলক কাজকর্ম থেকে বিরত থাকতে বলা হলো। তিনি তো কাজ ছাড়া থাকতেই পারেন না। আত্যা 'হিকায়াতে সাহাবা” রচনায় প্রবৃত্ত হলেন। *৫৭ হিজরীর ১২ই শা'বান তারিখে তিনি তীর এ গ্রন্থখানি রচনা সমাপ্ত করেন। এ গ্রন্থটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। তাবলীগ পাঠ্য কিতাবসমূহের গুরুত্বপূর্ণ অংশ হওয়া ছাড়াও দীনী ও দাওয়াতী মহলে এ কিতাবটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ভাষা অত্যন্ত সহজ ও প্রাঞ্জল। বর্ণনাভঙ্গী চিত্তাকর্ষক, ঘটনাবলী কেবল মর্মস্পর্শ ই নয় বিপ্রবাত্ম কও বটে। ফাযায়েল সিরিজের খ্রন্থগুলো প্রণয়ন ও সংকলন হচ্ছে শায়খের জীবনের এক বিরাট কীর্তি। হিন্দুস্তানে তাবলীগী জামাআতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস সাহেবের উচ্চতর ধর্মীয় প্রজ্ঞা, ঈমানদারসুলভ তীক্ষদর্শিতা ও গভীর ফ$ভা%.21100901179.001

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।