২১৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) উত্তম নমুনা স্বরূপ। এই কিতাখানা হযরত শাহ ওলীউল্লাহ্ দেহলবী (র.), হযরত মাওলানা রশীদ আহ্মদ গাঙ্গুহী (র)) ও শায়খুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দীর রিসালাসমূহ ও তীদের গবেষণার সমন্বিত ফসল হওয়া ছাড়াও 'আবওয়াব' ও তারাজিম” সংক্রান্ত সেসব 'উসূল” ও কাওয়ায়েদ বা মূলনীতিসমূহের একত্র সমাবেশ-যা” হাকিম ইবনে হাজর, কাস্তালানী ও হাকিম 'আইনীর শরাহ রন্থসমূহে বর্ণিত হয়েছে। অধিকন্তু তিনি তীর নিজস্ব চিন্তাগবেষণা ও অধ্যয়নপ্রসূত মূলনীতি বা কাওয়ায়েদও এতে সংযোজিত করেছেন। তাতে করে সেসব কাওয়ায়েদের সংখ্যা ৭০ এ উন্নীত হয়েছে। আমাদের জানা মতে এত উসুল ও কাওয়ায়েদের বর্ণনা অন্য কোথাও পাওয়া যায়না। 4]। ০ ৮২১ (গায়েবের খবর একমাত্র আল্লাহই জানেন) বুখারীর আবওয়াব ও তারাজিমের জটিলতা ও সুক্্সতা এবং তার সমাধান যে কতকষ্ট সাধ্য সে সম্পর্কে ওয়াকিহাল মহলই কেবল এ কিতাবের যথার্থ মূল্য উপলব্ধি করতে সমর্থ হবেন। হাদীছ শাস্ত্রের মৌলিক কিতাবাদি সংক্রান্ত এ চারটি কিতাবই শায়খুল হাদীছ হযরত মওলানা যাকারিয়াকে তার সমসাময়িক যুগের (অন্ততঃ হাদীছ শাস্ত্রের) একজ ন দিকপাল লেখক ও গবেষকরূপে চিহিত করার জন্য যথেষ্ট ।৫ অনুরূপভাবে হযরত গাঙ্গুহীর তিরমিযীর তাকরীরসমূহে (যা 'শায়খের পিতা মাওলানা ইয়াহ্ইয়া সাহেব কর্তৃক লিপিবদ্ধ ও সংকলিত হয়েছিল) শায়খের স্বহস্ত লিখিত পাদটীকা ও ব্যাখ্যাসমূহে তীর সুদীর্ঘকালের হাদীছ অধ্যয়ন ও চিন্তাভাবনা উপাদেয় ফসল পরিবেশিত হয়েছে। শায়খের এই লেখকসূলভ রুচি এবং হাদীছের প্রচার প্রসার ও খেদমতের অদম্য আগ্রহ ও উৎসাহ অনেক সময় তাঁকে বাহ্যিক পরিবেশ-পরিস্থিতিকে পর্যন্ত গ্রাহ্য করতে দিতো না। তিনি একবারে চোখ বুঁজেই তীর কর্তব্য সম্পদানে আত্মনিয়োগ করতেন এবং এ ব্যাপারে কত গুরুত্বপূর্ণ ব্যাপারসমূহকেও পিছনে ফেলে রাখতেন। এ লেখককে লিখিত এক পত্রে তিনি লিখেন ঃ ,৪৭ সালে নিযামুদ্দীনে আমার বন্দীদশা ও তথাকার অবস্থা আপনার স্মরণ থাকবে নিশ্য়ই। এমতাবস্থায় ফিরবার ইচ্ছে ছিল না একবারেই । মওলবী নসীরদ্দীন আমার সাথে তখন একটা চালাকি করলেন। তিনি আমাকে লিখলেন, একজন কাতেব পাওয়া গেছে, আমি আওজাযের চতুর্থ জিলদের কপি লেখার কাজ শুরু করিয়ে দিয়েছি। এর ছাপার কাজ আগেই শুরু করিয়ে দেয়া ফ$ডা%$.21100901109.001
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।