রচনাবলী ২১৩ আওজাযের শুরুতে নব্বই পৃষ্ঠার একটি সূদীর্ঘ ভূমিকায় হাদীছ-শাস্ত্রের পরিচিতি, ইতিহাস, উত্তুব ও বিন্যাসের উপর বিস্তারিত আলোকপাত করা হয়। তারপর কিতাব ও কিতাবের রচয়িতা ইমাম মালিকের বিস্তারিত পরিচিতি ও বৈশিষ্ট্যাবলী বিশদভাবে আলোচিত হয়েছে। তারপর তার শরাহসমূহ এবং যুগে যুগে এর খেদমতসমূহ, এ ব্যাপারে উম্মতের গভীর আগ্রহের আলোচনা এবং আপন মাশায়েখ ও সিলসিলায়ে ওলীউল্লাহীর সনদসমূহ শায়খুল হাদীছ সবিস্তারে বর্ণনা করেছেন। সর্বোপরি সর্বশেষে তিনি ইমাম আবু হানীফা, মুহাদ্দিছ হিসাবে তাঁর মর্যাদা ও ভূমিকা এবং তীর মূলনীতিসমূহ ও মতাদর্শের আলোচনা করেছেন। এছাড়া বিবিধ উপাদেয় বিষয়েরও এতে তিনি আলোচনা করেছেন। 'লামেউদ্ দেরারী' (যা” আসলে হযরত গাঙ্গ্হীর বুখারী শরীফের তাকরীরসমূহ ও মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া সাহেবের পাদটাকাসমূহের সমষ্টি) শায়খের পরিবর্ধন ও ব্যাখ্যাসমূহ সম্বলিত হয়ে হাদীছের শিক্ষার্থী ও শিক্ষকগণের জন্য একটি উপাদেয় গ্রন্থের রূপ পরিগ্রহ করেছে। এতে এমন কিছু মূল্যবান তথ্য রয়েছে-যার মূল্য হাদীছ অধ্যাপনার সাথে জড়িত আলিমগণই কেবল উপলব্ধি করবেন। কিতাবের শুরুতে বড় ২৭৮১৭ সাইজের জ্ঞানগর্ত ভূমিকা রয়েছে। এ সুদীর্ঘ ভূমিকায় কেবল ইমাম বুখারী এবং তাঁর অনন্য কিতাব "আল-জামেউস্ সহীহ্*- এর বিভিন্ন দিকই যে কেবল সবিস্তারে আলোচিত হয়েছে, তাই নয়, বরং তাতে এমন সব জ্ঞাতব্য বিষয় ও উপাদেয় তত্বাবলী সংকলিত হয়েছে, যা" উসুল ও রিজালশান্ত্রজাতীয় জীবনী পুস্তকসমূহের হাজার হাজার পৃষ্ঠায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বরং হাদীছের কিতাবসমূহের কোন্টির কী মর্যাদা, আবওয়াবে হাদীছ, তাকরীর ও ইজতিহাদ এবং হানাফী মাযহাবের পক্ষের (বাইরের আক্রমণের বিরুদ্ধে) গবেণষালব তত্বাদিও সন্নিবেশিত হয়েছে। ফলে, এ ভূমিকাটি ইল্মে হাদীছের শিক্ষার্থীদের জন্য বিশেষতঃ হানাফী মযহাবের আলিমগণের জন্য একটি উত্তম চয়নিকার কাজ দেয়। এতে শায়খের কিছু নিজস্ব গবেষণা ও দীর্ঘ মুহাদ্দিছ জীবনের অধ্যয়নের সারমর্ম পরিবেশিত হয়েছে। উক্ত বড় সাইজ কিতাবখানার ১ম খণ্ডের কলেবর ভূমিকা ছাড়া ৫১২ পৃষ্টা । দ্বিতীয় খওও অনুরূপ কলেবরে কিতাবুল জিহাদ পর্যন্ত শেষ হয়েছে। অনুরূপভাবে তাঁর কিতাব আল-আবওয়াব ওয়াংতারাজিম-লিল- বুখারী (৬১০৯৪ সইা৯৭। ১৮০1৯৪১।) তার গবেষক রুটি, হাদীছ শাস্ত্রের শায়খগণের প্রতি তাঁর হৃদয় নিংড়ানো ভক্তিভালবাসা এবং তাঁদের ইল্মের সংরক্ষণপ্রচেষ্টার এক ফ$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।