২১২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) লোকের সাহায্য নিতেও কার্পণ্য করেন নি। এ প্রসঙ্গে তিনি নবী করীম (স) কতবার উমরা করেছিলেন, সে ব্যাখ্যা ও ফিকাহ্র কোন কোন মাসআলা সে সময়ে কৃত নবী করীম (স).-এর আমল থেকে নির্গত হয়, তা" বিস্তারিত আলোচনা করেন। ফলে এ পুস্তকটি এ ব্যাপারে একটা ছোটখাটো বিশ্বকোষের রূপ পরিপ্রহ করে।২ অনুরূপভাবে "খাসায়েলে নববী শরহে শামায়েলে তিরমিবী”-এর মত শানদার ও বরকতময় কিতাবখানা রচিত হয় দিল্লীতে দু'তিন দিন "্বযলুল মজহুদ” কিতাবের প্রুফ দেয়ার ফাঁকে ফীকে লিখে লিখে । ৪৩ হিজরীতে শুরু করে 8৪ হিজরীর জমাঃছানী মাসে জুমুআর রাতে তার রচনাকার্ষ সমাপ্ত হয়। পক্ষান্তরে যেসব রচনাতে তাঁর দীর্ঘকালের সাধনা ও গবেষণা ব্যয়িত হয় তন্মধ্যে তার সর্বাধিক গৌরবময় কীর্তি হচ্ছে "আওযাজুল মাসালিক শরহে মুআত্তা ইমাম মালিক” । কিতাবখানা ৬টি বিরাট খণ্ডে লিখিত ও প্রকাশিত হয়। এ কিতাব রচনা শুরু করেন ১৩৪৫ হিজরীর ১লা রবিউল আউয়াল তারিখে হুযুরে পাক (সা.)- এর মাযারের পার্শ্বে বসে এবং এতে সুদীর্ঘ ব্রিশটি বছরেরও অধিককাল ব্যয়িত হয়।৩-৪ আমি আল্লামায়ে হিজায মুফতীয়ে মালিকিয়া সায়্যিদ উলুভী মালেকীকে- যিনি শুধু হেজাযেরই নন, তাঁর সমসাময়িক যুগের গোটা পৃথিবীর আলিম সমাজের মধ্যে বিদ্যাসাগর ও উদার দৃষ্টিতঙ্গীর আলেমরূপে সুপরিচিত ছিলেন-অকুষ্ঠ প্রশংসা করতে শুনেছি। মালেকী মাযহাবের আলিমদের অভিমতসমূহ ও মাসায়েল সম্পর্কে শায়খের গভীর জ্ঞানের জন্য তিনি বিন্বয় প্রকাশ করতেন। তিনি বলতেন, "শায়খ যাকারিয়া ভূমিকায় যদি নিজেকে হানাফী বলে পরিচয় না দিতেন তবে কেউ বল্লেও আমি তীকে হানাফী মযহাবের অনুসারী বলে বিশ্বাসই করতাম না, বরং তীকে মালেকী বলেই মনে করতাম। এজন্যে যে, তীর রচিত "আওযাজুল মাসালিকে” মালেকী মযহাবের মাস্আলাসমূহকে তিনি যে চমৎকারভাবে বিন্যস্ত ও বর্ণনা করেছেন, আমাদের নিজেদের মালেকী মাযহাবের কিতাবসমূহে তা এমনটি সহজে বের করা যায় না, বরং অনেক ঘাটাঘাটি করেই তবে পাওয়া যায়।” মালেকী মাযহাবের আলিম ও কাষীগণ এ কিতাবখানার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ও আগ্রহ প্রকাশ করেন। আরব আমীরাতের প্রধান কাষী মালেকী মযহাবের বিখ্যাত আলিম শায়খ আহ্মদ আবদুল আযীয ইব্ন মুবারকও এ কিতাবের মুদ্রণ ও প্রকাশনার ব্যাপারে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেন। ড$ডা%$.21100901109.001
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।