আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

দশম অধ্যায় রচনাবলী লেখার রুচি এবং গুরুত্বপূর্ণ ও গবেষণামূলক রচনাবলী দর্স-তাদরীসের ব্যস্ততা, যিকির ও নফল নামাযাদিতে মনোনিবেশ অতিথি- অভ্যাগতদের আধিক্য ও ভিড় সবসময় লেগে থাকা সত্ত্বেও লেখা ও গবেষণাপ্রবৃত্তি ছিল তার মজ্জাগত। প্রথম যখন মিশকাত শরীফের অধ্যাপনায় নিয়োজিত ছিলেন (শাওয়াল, ১৩৪১ হিজরীতে প্রথম অধ্যাপনা শুরু করেন) তখন ২২শে রবিউল আউয়াল রাত বারটায় বিদায় হজ সম্পর্কে লিখতে শুরু করেন। মাত্র একদিন দেড় রাতের মধ্যে শনিবার সকালে তাঁর রচনাটি সমাপ্ত হয়। স্বপ্নে একটি ইঙ্গিত পেয়ে তারপর ১৭ই জমাঃউলা ৯০ হিজরী বুধবার ০|,|| *১৯ লিখতে শুরু করেন এবং ১৫ই রজব” ৯০ হিজরী রোজ শুক্রবার লেখাটি সম্পূর্ণ করেন।১ প্রকাশ থাকে যে, এই একদিন দেড় রাতের মধ্যে লিখিত "হুজ্জাত্ল বিদা” পুস্তিকাটি কলেবরে ছোট হলেও বিষয়বস্তুর দিক থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ ও উপাদেয় এবং কেউ না বললে একথা বিশ্বাস বা কল্পনাও করতে কষ্ট হয় যে, এত বড় একটা গবেষণামূলক ও মুহাদ্দিছসুলত রচনা এত অল্প সময়ের মধ্যে রচিত হয়েছে। এটাও লক্ষণীয় যে, শায়খের বয়স তখন মাত্র সাতাশ বছর। পাদটীকা প্রভৃতি পরে সংযোজিত হয়েছে, কিন্তু পাঠ এ সময়ই তৈরী হয়ে গিয়েছিল। ১৩৯০ হিজরীতে যখন তিনি আলীগড়ে চোখের অপারেশন করান এবং তখন কোন নতুন রচনায় হাত দেয়ার অবকাশ ছিল না, তখন তীর সে পুরনো লেখটির কথা মনে পড়ে যায়। তখন তিনি কোথাও কোথাও হাদীছের বর্ণনাকারী রাবীদের ব্যাপারে আলোকপাত করেন আবার কোন কোন স্থানে ব্যাখ্যাসাপেক্ষ ব্যাপারসমূহের ব্যাখ্যাও লিখেন। যে সমস্ত দীর্ঘ উদ্ধৃতির কথা পূর্বে উল্লেখ করা হয়েছিল। এবার সে উদ্ধৃতিগুলো হুবহু উদ্ধৃতও করে দেন। যে সমস্ত স্থানের নাম উল্লেখিত হয়েছিল, সেগুলোকে চিহ্নিত করে দেন এবং সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেন। এ ব্যাপারে তিনি তাঁর কিছু প্রিয়তাজন ফ$ডা%$.21100901109.001

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।