প্রথম অধ্যায় বংশবৃত্তান্ত $ দাদা মাওলানা ইসমাঈল ও তীর সম্তানবর্ণ ঝিন্জানা ও কান্দেলার অভিজাতবর্গ ঝিন্জানা ও কান্দেলার এই খান্দান-যাতে হযরত মুফতী ইলাহী বখশ ও তাঁর অধঃস্তন বংশধরগণ (মাওলানা আবুল হাসান, মাওলানা নূরুল হাসান ও মাওলানা মুজাফ্ফর হুসায়ন থেকে নিয়ে তাবলীগের বিশ্ব আমীর মাওলানা ইনামুল হাসান পর্যন্ত) এবং হেকীম করীম বখশ ও তাঁর অধস্তন বংশধরগণ (মাওলানা মুহান্মদ ইসমাঈল ও তার পুত্র ও পৌত্রগণ মাওলানা মুহাম্মদ, মাওলানা মুহাম্মদ ইয়াহ্ইয়া, মাওলানা মুহাম্মদ ইলিয়াস ও শায়খুল হাদীছ মাওলানা মুহাম্মদ যাকারিয়া (র.) ও মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব শামিল রয়েছেন) এ দোআবা অঞ্চলের মশহর ও সর্বজনবরেণ্য সিদ্দীকী শায়খগণের খান্দান।১ এ বংশে সর্বদাই অনেক আলিম, কামিল, পীর-মুর্শিদ ও সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন। মাওলানা ইহৃতেশামুল হাসান সাহেবের "হালাতে মাশায়েখ কান্দেলা” গ্রন্থের পূর্বকথায় এ দীন লেখক এই খান্দানের বিশিষ্ট মর্যাদা ও অনেক কৃতী সন্তানের অধিকারী হওয়া সম্পর্কে যে বক্তব্য রেখেছিলেন, এখানে তা' উদ্ধৃত করা অপ্রাসঙ্গিক হবে না। "ভারতবর্ষের যেসব খান্দান শতাব্দীর পর শতাব্দী ধরে ইল্ম ও ফযল, প্রতিভা ও মনীষার আকররূপে বিরাজমান রয়েছে সিদ্দীকীদের এ খান্দানও তাঁর অন্যতম-যাঁদের আসল মাতৃভূমি হচ্ছে মুজাফফরনগর জেলায় ঝিন্জানা এবং দ্বিতীয় মাতৃভূমি উক্ত জেলারই কান্দেলা। এই বংশটি সেইসব সৌভাগ্যবান খান্দানের অন্তর্ভুক্ত যীদেরকে আল্লাহ্ কবুলিয়ত-ধন্য করেছেন। খান্দানটির ভিত্তি এমনি সত্যনিষ্ঠা ও ইখলাসের উপর প্রতিষ্ঠিত যে, শতাব্দীর পর শতাব্দী ধরে এতে পর পর অনেক আলিম-ফাযিল ও কামিল বান্দাগণের জন্ম হয়েছে। উচ্চ প্রতিভা ও দুর্জয় সাহস এদের বংশগত বৈশিষ্ট্য এবং এই দু*টি বৈশিষ্ট্য এই খান্দানকে এমনি মর্যাদা ও অনন্যতা দান করেছে যে, প্রত্যেক যামানায় ফ$ডা%.21100901109.001
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.