আল্লাহ্ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ২০১ তওফীক দানও করেন এবং তিনি "হায়াতে খলীল” নামক গ্রন্থটি ১৩৯৬ হিঃ/১৯৭৬ ইৎ সনে লিখে শেষ করেন, লেখক তা” কিছু কিছু করে লিখে হযরত শায়খের খেদমতে পাঠিয়ে দিতেন। হযরত শায়খ তীঁকে লিখেন £ "বাদ সালাম মসনূন। তোমার সংকলিত "হায়াতে খলীল”-এর পাগুলিপি মদীনা শরীফে পৌছে আনন্দ দান করে। আমি তা পড়িয়ে শুনে শুনে সেখান থেকেই ফেরৎ পাঠিয়ে দেই। আল্লাহ্ তোমার এ শ্রমকে কবুল করে উভয় জাহানে তোমাকে তরক্বী দান করুন। মাশাআল্লাহ্! তুমি বেশ পরিশ্রম করে অনেক গবেষণা অনুসন্ধান করে জীবন-বৃত্তাত্ত সংকলিত করেছো ।”২৯ আমার হযরত মাওলানা ইলিয়াস (র.) ও হযরত মাওলানা আবদুল কাদির সাহেব রায়পুরী (র.)-এর জীবনী রচনায়ও হযরত শায়েখের ইঙ্গিত, পরামর্শ ও নির্দেশনা আগাগোড়া সক্রিয় ছিল। সেখানেও গুরুজনের প্রতি তীর প্রগাঢ় ভক্তি প্রতিপদে প্রেরণাদায়ক শক্তিরূপে কার্যকরী ছিল। ভক্তির এ ফক্বুধারা তাঁর দেহের প্রতিটি শিরায় উপশিরায় প্রবহমান ছিল। তারপর হযরত শায়খেরই হুকুম ও ইশারায় প্রিয়বর মুহাম্মদ আলী মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেব ও অকাল মৃত্যুর শিকার তাঁর সুযোগ্যপুত্র মওলাবী মুহাম্মদ হারনের জীবনী লেখে হযরতের সন্তষ্টি ও দু'আ হাসিল করেন। কেবল গুরুজনের বেলায়ই নয়, যে কেউ হযরত শায়খের কোন কাজে একটু সাহায্য সহযোগিতা করতেন, বা তীর কোন উপকার করতেন, তার প্রতিই তিনি এমনি কৃতজ্ঞতাপূর্ণ আচরণ করতেন যে, সে ব্যক্তি রীতিমত সঙ্কোচবোধ করতো। তাঁর ৮৯ হিজরীর হিজায সফরের সময় তীর খাদেমদের ভিসা লাভের ব্যাপারে সংশ্লিষ্ট অফিসারদের সাথে পূর্বপরিচিতির সুবাদে আমি যৎসামান্য উপকার করার সৌভাগ্য অর্জন করি। উক্ত খাদেমদের সাহচর্য শায়খের জন্য বেশ সহায়ক ও আরামদায়ক হয়। এর জন্য হযরত শায়খ হিজায গ্রেকে এ অধমের নামে যে পত্র প্রেরণ করেন, তা" পাঠ করলে এখনো লজ্জায় অধোবদন হয়ে যেতে হয়। তিনি তাতে লিখেন £ "মোটেও একটু বাড়িয়ে বা বানিয়ে লিখছি না যে এবার হাজিরীর পর সালাত ও সালাম পেশ করার পর আপনার দর্জা বুলন্দ ও মর্যাদা বৃদ্ধির জন্য প্রচুর দু'আ করেছি। লিখতে তো সংকোচ বোধ করি, এবার কেবল আপনার জন্যেই হাযির হতে পেরেছি। তাই যদি তাতে কোন নেকী হয়ে থাকে, তবে না বললেও তাতে আপনার একটা অংশ আছে। আপনার উপকারের প্রতিদানে আমি দু'আ ফ$ডা%.21100901109.001
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।