আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৯৯ খেয়াল রাখতেন যে, যে ব্যক্তি কোন দিন কোন ধর্মঘটে অল্পবিস্তর অংশগ্রহণ করেছে, তাকে কোনমতে যেন এ সম্মান প্রদান করা না হয়; বরং এমন ব্যক্তিকে মুরীদরূপে বয়'আত করতেও তিনি সম্মত হতেন না। এক স্থানে তিনি লিখেছেন £ এমন বীরপুঙ্গবদের সাথে আমি বয়' আতের সম্পর্ক রাখতে চাইনা ।২৭ অত্যন্ত পরিতাপের বিষয় হযরত শায়খের জীবনের অন্তিম পর্যায়ে দারুল উলুম দেওবন্দের মতানৈক্য ও বিশৃঙ্খলা তাঁর অন্তরে একটি গভীর ক্ষতের সৃষ্টি করে। ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে যে তাঁর হেজাযে অবস্থানকালেও তিনি এ নিয়ে কত চিন্তিত ছিলেন। এ বিরোধ তার শেষপ্রান্তে উপনীত হওয়ার প্রাকালে একটি পত্রে তিনি লিখেন £ "দেওবন্দ ও সাহারানপুরের ব্যাপারটি নিয়ে অহরহ ভাবি যে, আমার মুরুবীদের দু'টি বাগান। কত শলাপরামশ, পরিশ্রম ও সাধনা দ্বারা মুরুবীগণ তা লাগিয়ে- ছিলেন! আর আমরা অযোগ্য উত্তরসূরিরা কিভাবেই না তা বরবাদ করতে লেগে গেছি! ৮.১) 41৮) আল্লাহরই কাছে ফরিয়াদ! মুরুবীগণ বলতেন যতদিন ইখলাস বা নিয়্যাত পরিচ্ছন্ন থাকবে, ততদিন তা" ফলেফুলে পল্লবিত হতে থাকবে, আর যখন তাতে ভাটা পড়বে, তখন তা উজাড় হয়ে যাবে। সে দৃশ্যই আজ চোখে পড়ছে!২৮ তারপর ২৪শে রমযান, ১৪০০ হিজরী তারিখের পত্রে লিখেন ঃ আপনার সাথে সাক্ষাৎ করতে এবং দেওবন্দের ব্যাপারে আলাপ করতে বড় ইচ্ছে হচ্ছে। এদিকে কেউ আসলে সে কথা জিজ্ঞাসা না করে পারি না। শুনে বড়ই ব্যথা পাই। হায়, যদি এরা হযরত নানুতবী (র.), হযরত গাঙ্গুহী প্রমুখ বুযূর্ানের জীবনীগুলো পড়েই দেখে নিতেন তবে কতই না উত্তম হতো! আমার তো ইচ্ছে হয় যে এরা যেন এঁ হযরতগণের জীবনী ছাড়া আর কিছুই না পড়েন! হিজাযে অবস্থানের শেষ পর্যায়ে হিন্দুস্তান থেকে কেউ আসলে বা এমন কোন ব্যক্তি যার উক্ত মাদ্রাসাসমূহের সাথে সামান্যতম সম্পর্ক বা যোগাযোগ ছিল দেখা পেলেই তিনি সর্বপ্রথম দেওবন্দের পরিস্থিতি সম্পর্কেই জানতে চাইতেন। অত্যন্ত আক্ষেপের বিষয়, তাঁর জীবদ্দশায় বিষয়টির সন্তোষজনক সমাধান হয়নি নতুবা তিনি কতই না খুশী হতেন। আশা করা যায়, তাঁর আন্তরিক দু'আসমূহের সুফল শীগগিরই ফলবে এবং দারুল উলুমের প্রতিষ্ঠাতাদের সদুন্দেশ্য ও তার মুখলিস ফ$ডা%.21100901109.001

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।