আল্লাহ্ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৯৭ পারতেন শায়খ আসলে খুব অল্পই আহার করছেন। সেই দস্তরখানের একটা আদব ছিল এই যে, যার সামনে যে আহার্য বা চায়ের পেয়ালা রাখা হতো তার জন্য তা' অন্যের দিকে বাড়িয়ে দেয়া চলতো না। কেননা, তাতে পরিবেশকদের মধ্যে ভুল বুঝাবুঝির অবকাশ থাকতো। তারা ভাবতেন, একজন বুঝি খেয়ে সেরেছেন, অথচ আসলে হয়তো তিনি তা অপরকে দিয়ে দিয়েছেন, অথচ খাদেমরা তা হয়তঃ টেরও পাননি। এরূপ ক্ষেত্রে শায়খ বলতেন, এখানকার ব্যবস্থাপনা এখানকার লোকদের হাতে, আপনারা ব্যবস্থাপনার দায়িতৃ পালন করতে চাইলে নিজ ঘরে গিয়ে তা, করবেন। অভিজ্ঞতায় দেখা ঢোছে, শায়খের এ কড়াকড়িই ছিল যুক্তিসঙ্গত। অনেক সময় তাঁর এ কড়াকড়ি অনেক সময় আমীরানা মেজাজের লোকদের মনঃক্ষুপ্ন হওয়ার কারণ হয়ে যেতো। কিন্তু বৃহত্তর স্বার্থে শায়খ তীদের এ অসস্তুষ্টির পরোয়া করতেন না। দীনী মাদ্রাসাসমূহের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা শায়খের শিক্ষাদীক্ষা, চরিত্র গঠন, কামালত অর্জন "সবই সম্পন্ন হয়েছে (এক আরবী দীনী) মাদ্রাসায়, মাদ্রাসার পরিবেশে এবং মাদ্রাসার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বুযুর্গানেরই কোলে। আর তিনি একটি আদর্শ মাদ্রাসার সেই স্বর্ণযুগ প্রত্যক্ষ করেছিলেন যখন মাদ্রাসার শিক্ষক পরিচালকগণ ইখলাস ও লিল্লাহিয়ত, ত্যাগ-_ তিতিক্ষা তাকওয়া পরহেযগারীর মূর্ত প্রতীক এবং শিক্ষার্থগণ সত্যিকারের জ্ঞানপিপাসু, পরিশ্রমী এবং ভক্তি ও আনুগত্যের মূর্ত প্রতিচ্ছবি ছিলেন। এজন্য মাদ্রাসাই ছিল তীর স্বপ্ন ও সাধনা এবং আশা আকাঙক্ষার কেন্দ্র এবং আত্মার অধিষ্ঠানক্ষেত্র। তিনি এই মাদ্বাসাকেই ধর্মীয় শিক্ষার সংরক্ষণ, মুসলমানদের ধর্মীয় পথনির্দেশ দান এবং বিকৃত আকীদাবিশ্বাস থেকে রক্ষার একমাত্র উপায় বলে বিবেচনা করতেন। প্রকৃতপক্ষে তাঁর "আপবীতী”-এর পুস্তক সিরিজ মাদ্রাসার সেই যুগের স্মৃতিকে জাত ও সেসব বৈশিষ্ট্যকে পুনর্জাগ্তত করার লক্ষ্যেই প্রণীত। উক্ত ্্থগুলির অধিকাংশ পৃষ্ঠাই এ বিষয়টি জুড়ে রয়েছে। এ জন্যেই বিশুদ্ধ মতাদর্শ ও চিন্তাধারায় প্রচলিত প্রতিটি মাদ্রাসার জন্যই তীর অন্তরে ছিল অফুরন্ত দরদ। এগুলোর মধ্যে কোনরূপ মতানৈক্য বা অন্তর্কলহ ছিল তাঁর কাছে একান্তই অসহনীয় । আর এ জন্যই কবীরা গুনাহ্সমূহের পর যে কর্মটি তীর কাছে সর্বাধিক ঘৃণিত ও (ক্রাধসধ্যারকারী ছিল তা” হচ্ছে কোন ধর্মীয় মাদ্রাসায় ধর্মঘট । ২৬ ফ$ডা%্.21100901109.001
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।