১৯৬ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) শায়খের দরবারে মেহমানের সংখ্যাধিক্য ও রকমারি খাবারই কেবল থাকতো না, তিনি প্রিয় অতিথিদের সম্মান প্রদর্শনের জন্যে তীদের প্রিয়খাবার সম্পর্কে জানবার এবং তা সরবরাহের চেষ্টা করাকেও জরুরী বিবেচনা করতেন। তাঁর অনেক প্রিয় ও সম্মানিত মেহমানেরই নে অভিজ্ঞতা থাকার কথা। লেখক তাঁর নিজ অভিজ্ঞতাই বর্ণনা করছেন। শায়খের দরবারে আমার যাতায়াত যখন থেকে শুরু হলো এবং শায়খ আমার প্রিয় আহার্য দ্রব্যাদি সম্পর্কে জানতে পারলেন-যা” সাধারণতঃ আমি নিজ বাড়িতে খেয়ে থাকি-আমার আগমনের পূর্বেই সেগুলো সংগ্রহ শুরু হয়ে যেতো। দস্তরখানে সেগুলো হাযির থাকবে না, তা যেন ছিল এক অসম্ভব ব্যাপার। একবার ভূলবশতঃ আমি লিখে জানিয়েছিলাম যে, নাসিকারোগের জন্য গোশ্ত খাওয়া আমার জন্য নিষিদ্ধ। শায়খ পত্রখানি পড়েই নিজামুদ্দীনের জনৈক হোটেল মালিক বাবু আয়াযকে জিজ্ঞাসা করলেন, কেবল তরিতরকারী দিয়ে কতরকমের ব্যঞ্জন তৈরী হতে পারে? ঘটনাচক্রে বাবু আয়া তখন শায়খের দরবারে উপস্থিত ছিলেন। তিনি জবাব দিলেন ২/৪ প্রকার হতে পারে। শায়খ নিজ ঘরে তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলে তখরা ৮/১০ রকমের ব্যঞ্জনের কথা বললেন। শায়খ অত্যন্ত খুশী হলেন এবং সব রকমের ব্যঞ্জনই তৈরী করার নির্দেশ দিয়ে দিলেন। সর্বোপরি, আজীবন গ্োশ্তে অভ্যস্ত শায়খ আমি যে কয়দিন ছিলাম নিজেও গোশত বাদ দিয়ে কেবল শাকসবজী খেয়েই দিন কাটান। এতো গেল খাদেমদের সাথে তীর আচরণের কথা। মাশায়েখ ও বুযুর্গানের কেউ তাঁর মেহমান হলে তিনি যে কী করতেন তা, সহজেই অনুমেয়। মেহমানদের সংখ্যা কখনও কখনও শত শত এবং রমযানে হাজার পর্যন্ত পৌছে যেতো। কিন্তু তাতে কোনই অসুবিধা বা পেরেশানী বা বিশৃংখলা দেখা দিত না, আল্লাহ্ তা'আলা এজন্য তাঁকে মাওলানা নসীরদ্দীনের মতো একজন অকপট সহায়ক সহকর্মী দান করেছিলেন। ইনি সকল প্রকার আহার্ষের ব্যবস্থা করতেন। খানা পাক হয়ে আসতো মাদ্রাসার বাবুটাখানা থেকে। বিশিষ্ট মেহমানদের জন্য কিছু খানা ঘর থেকেও পাক হয়ে আসতো । শায়খ গোটা দস্তরখানের দেখাশোনা করতেন। মেহমানদেরকে তাদের মর্যাদা-অনুপাতে 41), ৯৮) 1৮1) (প্রত্যেকের সাথে তার মর্যাদা অনুপাতে আচরণ কর”) অনুসারে বসাতেন। তাদের প্রিয় আহার্ধ বস্তু তাদের সম্মুখে রাখতেন। যদিও তিনি আগাগোড়া দস্তরখানে বসা থাকতেন, এক এক জামাআতে (শায়খের পরিভাষায় এক এক পিড়ি) খেয়ে উঠতেন, অপর জামাআত খেতে বসতেন। শায়খ খাওয়ার সময় তাদের সবাইকেই পূর্ণ সময় সাহচর্য দিতেন এবং বাহ্যতঃ মনে হতো, সবাইর সাথে বুঝি তিনি ড$ভা%.21100901109.001
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।