আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৯৪ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) মান্যবর সায়্যিদ সাবাহুদ্দীন আবদুর রহমান সাহেব এম. এ. পরিচালক, দারুল মুসান্নিফীন-এর "বযমে-সৃফিয়া” সম্পর্কে তিনি লিখেন ঃ সায়্যিদ সাহেবের "বযমে সৃফিয়া” কিতাবখানা দেখে আনন্দিত হয়েছি। আল্লাহ্‌ তা'আলা তাঁর কিতাবখানাকে জনপ্রিয় করুন এবং পাঠকদেরকে তা থেকে সর্বাধিক উপকৃত করুন! আমি ফরমান পাঠিয়েছি যেন আমার নামে এক কপি ভিপি যোগে পাঠিয়ে দেয়া হয়।২২-২৩ অন্য এক পত্রে তিনি লিখেন ৪ "বযমে-সৃফিয়া” কিতাখানি পৌছে গিয়েছে এবং অসুস্থতা সত্তেও অতি কষ্টে তা” পড়িয়ে শুনেছি।” নির্ভুল মতামত, দূরদর্শিতা ও তীক্ষদৃষ্টি শায়খের পরিচিত মহলে বরং দেওবন্দী দৃষ্টিভঙ্গী পোষণকারী মহল, মাদ্রাসাসমূহ এবং সমকালীন শায়খদের মধ্যে তীর নির্ভুল মতামত, দূরদর্শিতা ও তীক্ষুদৃষ্টির কথা একবাক্যে স্বীকৃত। সংকটজনক ও নাজুক মুহূর্তে তার মতামতকেই সিদ্ধাত্তকরী রায় বলে মেনে নেয়া হতো। এ লেখককেও নিজের ব্যক্তিগত ও দারম্ল উল্‌্মের অনেক সংকটময় মুহূর্তে শায়খের মূল্যবান পরামর্শ চাইতে হয় এবং তীর নির্ভুল মতামত ও প্রত্যুত্মতিত্ব প্রত্যক্ষ করার সুযোগ হয়। তাঁর এই নির্ভুল মতামত প্রদানের ক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে তবলীগী জামাআতের আমীররূপে মাওলানা ইনামুল হাসানকে মনোনয়ন দান। মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবের ইন্তিকালের পর একটি মহলের চাপ থাকা সত্ত্বেও তিনি তাঁর কলিজার টুকরো দৌহিত্র মওলবী মুহাম্মদ হারূনকে তাঁর দাদা ও আব্বার স্থলবর্তী করে আমীর পদে মনোনীত করেননি । (অথচ মেওয়াতবাসীদের একটা আবেগের সম্পর্ক তীর সাথে ছিল।) এ যুগের নাজুক পরিস্থিতি ও ফিতনা- ফাসাদের প্রেক্ষিতেই তিনি মাওলানা মুহাম্মদ ইউসুফ সাহেবের প্রাক্তন সহকর্মী ও দক্ষিণহস্ত মাওলানা ইনামুল হাসান সাহেবকে আমীর মনোনীত করেন। জ্ঞানবুদ্ধি, বয়স ও অভিজ্ঞতায় কেবল তিনিই পারতেন জামাআত ও তার কার্যধারার সঠিক পথনির্দেশ দিতে । শায়খের এ মনোনয়নের বিরুদ্ধে কেউ কেউ প্রতিবাদও করেছেন এবং দিল্লীর কিছু উচ্চপদস্থ লোক শায়খের এ সিদ্ধান্তকে পরিবর্তন করারও চেষ্টা করেন, কিন্তু শায়খ তীর সিদ্ধান্তে অটল থাকেন। পরবর্তাকালের অভিজ্ঞতা এবং ফ$ডা%্.21100901109.001

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।