আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৯৩ পাঠিয়ে দিন। কিন্ত দুর্ভাগ্যের বিষয়, চোখ দু'টি সাথে সাথে পা" দু'টি আমাকে এমনি অকর্মণ্য করে দিয়েছে যে, না পারি নিজের গন্থাগারের পুস্তকগুলো খুঁজে দেখতে, না পারি মাদ্রাসায় যেতে , . . . | 'নুযহা” মুদ্বণের ব্যাপারে আমার আগ্রহের সীমা নেই। আল্লাহ্‌ করুন, যেন আমার জীবদ্দশায়ই এর মুদ্রণকাজ সমাপ্ত হয়ে যায়। আর আল্লাহ্‌ যদি কোন পড়ে শুনানোর লোকও দান করেন, তবে তা” অবশ্যই পড়িয়ে শুনবো। 'আরকানে আরবাআ” ১৯ পুস্তকখানিও অবশ্যই পাঠাবেন। আল্লাহ্‌ করুন, পড়ে শুনানোর মতো কোন লোকও যেন জুটে যায়।২০ এর পূর্বে লিখিত আর একটি পত্রে তিনি লিখেন £ "নু্যুহাতুন খাওয়াতির”-এর ব্যাপারে জনাবের মনোনিবেশ করার জন্য বিশেষভাবে শোকারিয়া আদায় করছি। আল্লাহ্‌ তা'আলা শঘীই তা" আমাদের হাতে পৌছিয়ে দিন! আমি তো এমনতর বস্তুসমূহেরই রোগী।” উপাদেয় সমাজ সক্ারমূলক ও দীনী কিতাবসমূহের ব্যাপারেও তীর আচরণ এরূপই থাকতো এবং নিজের হাজার অসুবিধা সত্তেও এগুলো শুনবার জন্য সময় বের করে নিতেন। এ অধমের নামে লিখিত এক পত্রে তিনি লিখেন ঃ আপনার "তারীখে দাওয়াত ও আযীমত” গ্রন্থটি এমন এক সময়ে আমার কাছে পৌছেছে যখন আমি একেবারেই গোরের পাড়ে ছিলাম। তখন আমার পক্ষে বসাও মুশকিল ছিল, শুনাও মুশকিল ছিল। কিন্তু আপনার সকল কিতাবের ব্যাপারেই আমার এঁকান্তিকতা থাকে। এজন্যে ৬/৭ দিনের মধ্যেই গোটা গ্রন্থটি শোনা হয়ে যায়। আল্লাহ্‌ তা'আলা আপনাকে উত্তম প্রতিদান দিন! উম্মতকে এর দ্বারা উপকৃত করুন! বিশেষতঃ সিলসিলাসমূহের যে বিশদ বিবরণ আপনি দিয়েছেন, তাতে অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ্‌ তাআ'লা আপনাকে দীর্ঘায়ু ও নিরোগ স্বাস্থ্য দান করুন!২১ অনুরূপভাবে যখন প্রিয়বর সায়্যিদ সালমান হুসায়নী নদর্তী তীর জারাহ ও তা'দীল”-এর শব্দাবলী ব্যাখ্যা সংক্রান্ত থিসিসটি-য' জামি'আতুল ইমাম মুহাম্মদ বিন সউদে পেশ করা হয়েছিল-শায়খের খেদমতে পেশ করেন, তখন তিনি আমাকে লিখেন £ প্রিয়বর সালমানের কিতাখানা আমার শিয়রে রেখে দিয়েছি। সময় পেলেই দু'এক পৃষ্ঠা শুনে নিই। গোটা থিসিসটি শুনবার আগ্রহ রয়েছে। আমার পক্ষ থেকে তীকে অবশ্যই মুবারকবাদ দেবেন।” ১৩-_ স৮/ড7.8111001109.0011

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।