আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) জন্য দু'আ করেই ক্ষান্ত হননি বরং সম্মেলন সাফল্যের সাথে সমাপ্ত না হওয়া পর্যন্ত তাঁর পূর্ণ মনোযোগ এদিকেই লিগে ছিল। যারাই সেখানে গিয়েছেন বা সেখান থেকে এসেছেন, তাঁদেরকেই তিনি সেখানকার খবরাখবর খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতেন। লোকমুখে শুনেছি, শায়খ শোবার সময়ও তীর লোকজনকে এব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিতে শোনা গেছে। সম্মেলন শেষ হতেই তিনি আমাকে মুবারকবাদ জানিয়ে পত্র লিখেন-যাতে ভবিষ্যতের জন্য কিছু পথনির্দেশও ছিল। কোন কোন খাদিমকে তিনি এও বলেছেন, তোমরা জানো, এ সম্মেলন কে করিয়েছে? এ সম্মেলন আমি নিজে করিয়েছি। শুধুকি তাই? যে কোন উপাদেয় ইল্মী কাজে সম্ভাব্য সকল উপায়ে সাহায্য ও উৎসাহদান ছিল তাঁর চিরাচরিত অভ্যাস। আমার শ্রদ্ধেয় আব্বা মাওলানা হাকীম সায়্যিদ আবদুল হাই সাহেবের বিখ্যাত গ্রন্থ *নুযহাতুল খাওয়াতির”- এর ৭টি খণ্ড "দায়েরাতুল মা' আরিফ হায়দ্রাবাদ” কর্তৃক প্রকাশিত হয়েছিল। ৮ম খণ্ডের অনেক স্থানে সশ্ষ্ট ব্যক্তিদের মৃত্যুসন ও রচনাবলীর স্থান অনেক ক্ষেত্রেই লেখকের ইন্তিকাল হয়ে যাওয়ায় অপূর্ণ রয়ে গিয়েছিল। এ অপূর্ণ স্থানগুলোকে পূর্ণ করে পৃস্তকটি রচনার কাজ সম্পন্ন করার দায়িত্ব বর্তায় তাঁর দায়িত্বশীল উত্তরাধিকারীদের উপর । কিন্তু কাজটি ছিল দুঃসাধ্য। কেবল লেখকের মৃত্যুর পর যারা ইন্তিকাল করেছিলেন, (অথচ লেখক তাঁদের নামও পুস্তকে তালিকাভুক্ত করে রেখেছিলেন, তাঁদের নামই ছিল কয়েক শ'। এ দীন লেখক দায়েরাতুল মা'আরিফের পরিচালক ডঃ আবদুল মুঈদ খানের পুনঃ পুনঃ অনুরোধে এ কাজে হাত দেই এবং এ ব্যাপারে জ্ঞানীগুণীদের সাথে যোগাযোগ স্থাপন করি। পত্র- পত্রিকায় এ ব্যাপারে ঘোষণা দেই এবং ব্যক্তিগত পর্যায়ে অনেককেই চিঠিপত্র লিখি। কিন্তু খুব কম পত্রেরই জবাব পেয়েছিলাম এবং খুব স্বল্পসংখ্যক লোকই এ ব্যাপারে সহযোগিতার জন্য এগিয়ে এসেছিলেন। এ ব্যাপারে আমি হযরত শায়খের সাথেও যোগাযোগ করি। মৃত ব্যক্তিদের মৃত্যুর সন তারিখ প্রভৃতি লিখে রাখার তাঁর অভ্যাস ছিল। এছাড়া তাঁর "তারীখে কবীর” গ্রন্থেও যথেষ্ট উপাদান মওজুদ ছিল। আমার পত্রের জবাবে তিনি যে পত্র লিখেন তার একটি উদ্ধৃতি নিম্নে পেশ করছি $ 'আমার মন চায়, 'নুযহাতুল খাওয়াতির এর পূর্ণতা বিধানের জন্য যেটুকু খেদমত করা যায় সে সৌভাগ্যটুকু হাত ছাড়া না করি। কেননা, এটা হচ্ছে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি তো আপনার কাছে নিবেদন করতাম যে, যাঁদের মৃত্যুর তারিখ প্রভৃতি জানতে চান তার একটি তালিকা আমার কাছে ফ$ডা%$.21100901109.001

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।