আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ প্রদত্ত কামালাত ও চারিত্রিক বৈশিষ্ট্যাবলী ১৯১ ধর্মীয় কাজে ও জ্ঞানচর্চায় উৎসাহ দান হযরত শায়খকে আল্লাহ্‌ তা'আলা একটি মহান হৃদয় এবং দীনের কাজে নিয়োজিত কর্মীদের কাজে উৎসাহদানের মত উদারতা দান করেছিলেন যে, দীনের জন্য উপাদেয় যে কোন কাজে তিনি সম্ভাব্য সর্বপ্রকার সাহায্য ও উৎসাহ প্রদান করতেন। তবলীগী জামাআত, কেন্দ্রীয় মর্যাদার অধিকারী মাদ্রাসা (মাযাহিরুল উলুম, দারম্ল উলুম দেওবন্দ, নদওয়াতুল উলামা) সমূহের কথা ছাড়াও কোথাও কোন দীনী বা সক্ষারমূলক তৎপরতার কথা জান্তে পারলে প্রাণ খুলে তিনি তার প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন। আমার আমেরিকায় প্রদত্ত ভাষণসমূহের সংকলন "নঈ দুনিয়া আমেরিকা মেঁ সাফ সাফ বাতেঁ” শায়খ যখন পড়িয়ে শুনলেন, তখন সাথে সাথেই আমাকে পত্রে লিখলেন ঃ "আপনার আমেরিকার বক্তৃতাগুলো খুবই ভাল লেগেছে। খুবই মনোযোগ সহকারে শুনেছি, কিন্তু আমি তো ভেবেই পাচ্ছি না যে, আমেরিকাবাসীরা এ দ্বারা কিভাবে প্রভাবান্বিত হবে! আপনি লাউডস্পীকারে বক্তৃতা করে দিয়েছেন, গুণগ্রাহীরা কিছু সংখ্যক কপি ছেপে দিয়েছেন। আমার অভিমত তো হচ্ছে এই যে, এগুলোকে আরবী ও ইংরেজী ভাষার প্রচুর সংখ্যায় ছেপে প্রচার করতে পারলে খুবই উত্তম হতো। এগুলোর বহুলপ্রচার বাঞ্চনীয়। আপনি যদি এ ব্যাপারে কিছু চিন্তা করে থাকেন তবে অবশ্যই জানাবেন। আমার তো মনে হয়, বিস্তবান লোকদের দৃষ্টি এদিকে আকর্ষণ করে লাখ খানেক কপি ইংরেজী, আরবী ও উদ্দূতে ছেপে লোকজনের মধ্যে বিতরণ করা দরকার । লক্ষৌতে যদি উর্দু সং্ষরণ ছাপেন, তা'হলে এক হাজার কপি আমার লাগবে, খরচ যা পড়ে আমি পাঠিয়ে দেবো। ছাপার পর আমার এক হাজার কপি হাজী ইয়াকুবের কাছে পাঠিয়ে দেবেন।”১৭ হযরত শায়খ যখন জানতে পারলেন যে, দারুল উলুম নদওয়াতুল উলামার শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তখনি লিখলেন $ "শিক্ষক প্রশিক্ষণের সংবাদে অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ্‌ তা'আলা তাতে বরকত দিন! এই বরকতপূর্ণ সমাবেশ (অর্থাৎ প্রশিক্ষণরত শিক্ষকগণ) যদি মওজুদ থাকেন, তবে সবাইকে সালাম মসনূন।”১৮ অক্টোবর-নভেম্বর, ”৮৫ ইৎ সালে যখন দারুল উলুম নদওয়াতুল উলামার ৮৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয়, যাতে আরব দেশসমূহের অনেক আলিমউলামা, গুণী ও পদস্থ ব্যক্তিগণকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন শায়খ শুধু সে সম্মেলনের সাফল্যের ফ$ভা%$.21100901109.001

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।