আবুল হাসান আলী নদভী রহঃ — hayate shaikhul hadith maulana zakaria
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

১৯০ হায়াতে শায়খুল হাদীছ মাওলানা যাকারিয়া (র) অপর এক পত্রে তিনি লিখেন £ "আমার এটা নিশ্চিত বিশ্বাস (ইয়াকীন) যে, সর্ববিধ ফিতনার প্রতিকার হচ্ছে আল্লাহ্র যিকির, আর সে বিশ্বাসের তাগিদেই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি। কেননা, খানকাহ্‌ তো দুনিয়া থেকে লোপ পেয়েই বসলো।৮”১৫ তাঁর মতে কমপক্ষে আল্লাহ্ওয়ালাদের ব্যাপারে হৃদয়ে কোন প্রকার ক্লেদ বা বিরূপ ভাব থাকা চাই না।এ বক্তব্যটি তীর অনেক রচনায়ই বারবার ব্যক্ত হয়েছে। কু-ধারণা, বিরপভাব এবং তাঁদের প্রতি আপত্তির ভাব অন্তরে পোষণ সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। তাঁর বিখ্যাত বই ৯১) ৮1, ১ ০১০৪ (আল-ই*তেদাল ফী মারাতীবির রিজাল)-এর এক স্থানে তিনি লিখেছেন £ "আমি আমার সাথে সম্পর্ক রক্ষাকারিগণের (মুরীদানের) দৃষ্টি এদিকে আকর্ষণ করছি এবং তা” সর্বদাই করতে থাকবো যে, তীরা যেন আল্লাহওয়ালাদের ব্যাপারে মনে কোনরূপ ক্রেদ বা বিরূপভাব পোষণ না করেন। অন্যথায় তীরা যেন আমার সাথে সম্পর্ক না রাখেন।” শায়খের এই পরামর্শ কেবল তীর ভক্ত ও ছোটদের প্রতিই ছিল না, তিনি নিজে ও অত্যন্ত নিষ্ঠার সাথে রায়পুর গিয়ে হাযির হতেন এবং দীর্ঘ কয়েক দিন উপর্যুপরি কয়েক বেলা সেখানে থাকতেন। হযরত যখন হযরত সাহারানপুরের ভট হাউসে দীর্ঘকাল ধরে অবস্থান করছিলেন, তখন শায়খ প্রতিদিনই আসরের পর (সেখানে গিয়ে হাযির হতেন। হাযিরীতে দেরি হয়ে যাওয়ার ভয়ে এ সময় তিনি সান্ক্যকালীন চা-পানের অভ্যাস ছেড়ে দেন, অথচ এটা ছিল তাঁর আজীবন অভ্যাস। হযরত রায়পুরী তা” জানতে পেরে খাদেমদেরকে ভট হাউসে তীর চা-পানের ব্যবস্থা করার তাগিদ দেন। কিন্তু শায়খ বারবার বলে সে ব্যবস্থা রহিত করিয়ে দেন। শায়খ তাঁর হিন্দুস্তান অবস্থানের শেষ যুগে সফর তীর জন্য বিরাট কষ্টকর ব্যাপার হওয়া সত্বেও প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় রায়পুর চলে যেতেন এবং সোমবার ভোরে ফিরতেন।১৬ অনুরূপ অবস্থা হতো হ্যরত মাওলানা সায়্যিদ হুসায়ন আহমদ মদনীর (র) শুভাগমনে। খবর পেলে রাত জেগে স্টেশনে গিয়ে উপস্থিত হতেন এবং একজন শায়খ ও বুযুর্গের প্রাপ্য সম্মান তীকে প্রদর্শন করতেন। হযরত মাওলানা যখন দেওবন্দে অবস্থান করতেন, তখন প্রায়ই সেখানে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ ও কুশালাদি বিনিময় করতেন। ফ$ডা%্.21100901179.001

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।